খুঁজুন
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ়, ১৪৩৩

বরিশালে বাড়ছে চোরের উপদ্রব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
বরিশালে বাড়ছে চোরের উপদ্রব

স্টাফ রিপোর্টার ॥ দিন দিন বরিশাল নগরীতে বৃদ্ধি পাচ্ছে চোরের উপদ্রব। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে না তেমন কোন আপাতদৃষ্ট পদক্ষেপ। ফলে দিন দিন সাহস বৃদ্ধি পাচ্ছে। চোরের উপদ্রব বৃদ্ধির প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে নগরীর ফকিরবাড়ি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠেন সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল হোসেন, মো: জাফর খান, মোঃ আল আমিন, সম্রাট সহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় বরিশাল নগরীর ফকিরবাড়ি রোড সহ নগরীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই বেড়ে গেছে। প্রতিদিন নগরীর কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। চুরি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহবান জানান তারা। পাশাপাশি নগরীর ব্যবসায়ি ও বাসার মালিকদের আরও সচেতন হওয়ার আহবান জানান।

জানা গেছে, গত কয়েক সপ্তাহের ব্যবধানে ফকিরবাড়ি রোডের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার ফকিরবাড়ি রোড়ের সবজি বিক্রেতা রায়হানের ভ্যান গাড়িটি চুরি হয়ে যায়। রায়হান জানান, দুইটি তালা দেয়া ছিলো গাড়িটিতে। তালা ভেঙ্গে আমার শেষ অবলম্বনটুকু চুরি করে নিয়েছে অজ্ঞাত চোরেরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাত্রিকালিন মোবাইল টহল টিম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ওপেন হাউজ ডে’র মাধ্যমে প্রতি মাসে ব্যবসায়ী ও বাসার মালিকদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

এদিকে ব্যবসায়ী কলাণ সমিতির উদ্যোগে পাহারাদার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ব্যবসায়ীদের আরও সচেতন হাওয়ার বিষয়ে একমত হন।

লেবানন ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে: হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
লেবানন ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে: হিজবুল্লাহ

ইসরাইলি হামলায় বিধ্বস্ত লেবানন

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রোববার (২৮ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।  এ ঘটনায় নিজেদের দেশ ও জনগণকে রক্ষার অধিকার হিজবুল্লাহর আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরান-সমর্থিত সংগঠনটি।

 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হিজবুল্লাহর দাবি, ইসরাইল যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ শহর এবং পাশের মায়ফাদুন শহরের আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে। এ ছাড়া ইসরাইলি  ড্রোন ফ্রাউন শহর ও বিনত জবেইল জেলার খোলা এলাকায় হামলা চালায়। একই সঙ্গে তাইবেহ ও হাদ্দাথা এলাকার আবাসিক ভবন লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমরা যুদ্ধবিরতি চুক্তির এসব লঙ্ঘনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মাতৃভূমি ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে।’

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে বলা হয়েছে, যুদ্ধের অবসান সব ফ্রন্টেই কার্যকর হবে, যার মধ্যে লেবাননও রয়েছে।

তবে এর পরও মার্চের শুরু থেকে লেবাননে ইসরাইল তাদের হামলা আরও জোরদার করেছে।

বানারীপাড়ায় ভাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় ভাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

বরিশালের বানারীপাড়ায় বালু বোঝাই ভাল্কহেডের ধাক্কায় কচা নদীর ব্রিজ ভেঙে পড়েছে। ফলে ২৪ ঘণ্টা ধরে পিরোজপুরের সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

শনিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সৈয়দ বজলুল হক কলেজের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান বিপ্লব যুগান্তরকে বলেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বানারীপাড়া সন্ধ্যা নদী থেকে বালু নিয়ে আসা একটি ভাল্কহেড তার বাড়িসংলগ্ন কচা নদীর ব্রিজে সজোরে ধাক্কা দেয়। ফলে ওই ব্রিজের একপ্রান্তের তৃতীয় পিলার বাকা হয়ে একটি স্প্যান বালুবাহী ভাল্কহেডের ওপর পড়ে যায়। এ সময় বালুবোঝাই ভাল্কহেডে থাকা সাড়েং ও সুকানিসহ পাঁচ শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যায়।

এদিকে ভাল্কহেডের ধাক্কায় কচা নদীর ওপর দুই জেলার সংযোগ সড়কের ওই ব্রিজটি ভেঙে পড়ার কারণে পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার মিয়ারহাট হয়ে পিরোজপুর জেলার সড়ক যোগাযোগ গত ২৪ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে। এ কারণে ওই সড়কের যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

বরিশালে সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
বরিশালে সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত ছাত্রদল নেতা মো. বেল্লাল হোসেন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেনের (৪০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকালে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার সময় কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় একটি মোবাইলের দোকানে বসা ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিম ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রদল নেতাকর্মী তাকে ডেকে দোকান থেকে বের করে। এরপর রাস্তায় ফেলে ওইসব নেতাকর্মীরা তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তিনি দৌড়ে দোকানের ভেতর আশ্রয় নিলে তাকে দ্বিতীয় দফা দোকান থেকে টেনে বের করে মারধর করা হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন এখন গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।