খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

দুর্বিষহ হয়ে উছেঠে বরিশাল সদর হাসপাতালের চিকিৎসা সেবা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
দুর্বিষহ হয়ে উছেঠে বরিশাল সদর হাসপাতালের চিকিৎসা সেবা

এইচ এম সোহেল ॥ বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসক সংকট চরম আকার ধারন করেছে। সাথে বিষ ফোড়াঁ হয়ে উঠেছে হাসপাতালের অভ্যতরীন রোগ নির্নয় কেন্দ্রটি। তথ্য মতে, বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা গ্রহন করে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে সাতশত রোগী এবং হাসপাতালে ভর্তি থাকে প্রায় সাড়ে চারশত রোগী। তবে এতো সংখ্যক রোগীর জন্য চিকিৎসক রয়েছে মাত্র ২৪ জন। একদিকে চিকিৎসক সংকট অপরদিকে হাসপাতালের অভ্যতরীন রোগ নির্নয় কেন্দ্রটিতে পর্যাপ্ত সেবা না দিতে পারায় হাসপাতালের অভ্যান্তরে বেড়েই চলেছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দৌরাত্ম। বিভিন্ন সময়ে প্রশাসনের অভিযানে দালালদের আটক করা হলেও চিত্র বদলায় না এ হাসপাতালের। ফলে প্রতিধিনই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুরদুরান্ত থেকে আসা সাধারন রোগীদের।

হাসপাতালে রোগ নির্নয় কেন্দ্রে প্রয়োজনীয় পরিমাণ যন্ত্রপাতি থাকলেও সেগুলোর অর্ধেকই নষ্ট বা অচল অবস্থায় পড়ে আছে। ফলে সাধারণ রোগীরা চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিন। একধিক রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসকরা নির্ধারিত সময়ে আসলেও অনেকেই সময় দেন না। পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের পাঠানো হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। ওষুধের অভাবের অজুহাতে প্রেসক্রিপশন হাতে নিয়ে সাধারণ মানুষকে দৌড়াতে হচ্ছে বাহিরের ফার্মেসিতে। জানা গেছে, হাসপাতালে বর্তমানে ৩৪জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ২৪ জন। এর মধ্যে বেশিরভাগই ইন্টার্ন বা প্রশিক্ষণরত চিকিৎসক। নার্স ও অন্যান্য সহায়ক কর্মীর সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রোগী রহিমা বেগম বলেন, আমি সকালে ভর্তি হই, বিকেল পর্যন্ত কোনো ডাক্তার দেখতে আসেননি। নার্সদের ডাকলে বলে ডাক্তার ব্যস্ত আছেন। হাসপাতালের এক সিনিয়র নার্স নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা চেষ্টা করি রোগীদের সেবা দিতে, কিন্তু জনবল কম, ওষুধ ও যন্ত্রপাতির অভাব বড় বাধা। এ ছাড়াও বরিশাল জেনারেল সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ৩ থেকে সাড়ে তিনশত রোগী ভর্তি থাকে। এসকল রোগীতের রোগ নির্ণয়ের জন্য নানান পরিক্ষা নিরিক্ষা করাতে হয়। তবে হাসপাতালে সকল পরিক্ষার ব্যবস্থা না থাকার কারনে রোগীদের যেতে হয় বাহিরের ডায়াগস্টিক সেন্টারে। হাসপাতালের ল্যাবের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী পরীক্ষা করতে আসে। কিন্তু বায়োকেমিস্ট্রি ও হরমোন পরীক্ষার মেশিন প্রায়ই বিকল থাকে। টেকনিশিয়ানও কম। ফলে রোগীরা বাধ্য হয়ে দালালদের হাতে নিজেদের সপে দিতে হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ল্যাবে টেকনোলজিস্ট সংকট রয়েছে। যেখানে প্রয়োজন অন্তত ছয়জন টেকনোলজিস্ট। এছাড়া বেশ কয়েকটি পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট ও কেমিক্যালেরও ঘাটতি রয়েছে। অন্যদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, হাসপাতালে চিকিৎসক সংকট আছে, তবে আমরা পর্যাপ্ত সেবা দিতে সচেষ্ট। নষ্ট যন্ত্রপাতি মেরামতের প্রক্রিয়া চলছে, এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে নতুন সরঞ্জাম চাওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রয়োজন রোগী-চিকিৎসক যোগাযোগ বৃদ্ধি, সেবাকর্মীদের প্রশিক্ষণ, এবং হাসপাতাল পরিচালনায় জবাবদিহিতা। প্রতিদিন শত শত রোগী সেবা নিতে আসে এই হাসপাতালে, কিন্তু তাদের অভিযোগ একটাই ডাক্তার আছেন, সেবা নেই। নাগরিকদের প্রত্যাশা স্বাস্থ্যসেবার নামে ভোগান্তি নয়, বরং প্রকৃত সেবার নিশ্চয়তা দিক প্রশাসন।

ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

ভোলা সদর উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ইট বোঝাই ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম চৌধুরী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তবে ট্রাকটি আটক করলেও পালিয়েছে ঘাতক চালক। মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

সিরাজুল ইসলাম আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অবদার আলী মালের ছেলে এবং পেশায় একজন কৃষক।

নিহতের ভাতিজা নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, সিরাজুল তালতলী বাজার থেকে বাড়ির জন্য প্রয়োজন বাজার শেষে সড়ক অতিক্রম করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঘুইংগারহাট এলাকা থেকে ভোলা সদরগামী ইট বোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয় বিক্ষুব্ধরা ট্রাকটি আটক করে সড়ক অবরোধ করে প্রায় আধাঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। এতে বন্ধ হয়ে যায় ভোলার গুরুত্বপূর্ণ এ সড়কের যানবাহন চলাচল।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এছাড়া স্থানীয়দের দাবি, প্রতিনিয়ত ওই এলাকায় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হচ্ছে। এসব দুর্ঘটনারোধে ওই এলাকায় গতিরোধকের দাবিও জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক মো.গোফরান বলেন, স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়ার পর আমরা ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। এ ঘটনায় নিহতের পরিবার বলেছে তারা মামলা করবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

 

মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ধারাবাহিক ফোন কলের অংশ হিসেবে দ্বিতীবারের মতো পেজেশকিয়ানকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট। তার সঙ্গে দীর্ঘ আলাপে দ্রুত উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন।

এর আগে গত ৬ মার্চ তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল, যখন পুতিন পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষ করেন। এরপর ৯ মার্চ পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে কথা বলেন।

বিবৃতি অনুযায়ী, মঙ্গলবারের ফোনালাপে ‘ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পুনরায় আলোচনা করা হয়েছে।

এর আগে ৯ মার্চ ট্রাম্পের সঙ্গে তার প্রায় এক ঘণ্টা ফোনে কথা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়। এরপরেই ট্রাম্প বলেছিলেন যে, শিগগিরই যুদ্ধ শেষ হচ্ছে।

জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ণ
জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

 

(মঙ্গলবার) বিকেলে দীর্ঘ বৈঠকের পর এ কমিটি গঠন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

পাঁচ সদস্যের কমিটির প্রধান হিসেবে রয়েছেন চিফ প্রসিকিউটর। অন্য সদস্যরা হলেন—প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

প্রসিকিউশন জানায়, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয় অনুসন্ধানে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। সদ্য পদত্যাগ করা সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার বিষয়টিও তদন্ত করবে এ কমিটি।

এ দিন দুপুরে সাইমুম রেজার অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এটা গুরুতর অভিযোগ। এমন কিছু আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি জানি না।