খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলা: বরিশালে মহাসড়ক ব্লকেট, তীব্র যানজট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলা: বরিশালে মহাসড়ক ব্লকেট, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলার প্রতিবাদে নথুল্লাবাদে মহাসড়ক ব্লকেট করে কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৪ টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে এ ব্লকেটকর্মসূচি পালন করেন।

ব্লকেট কর্মসূচি পালনকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ গঠিত ছাত্রলীগ বরিশালে যদি আন্দোলনের চেষ্টা করে রাজপথে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। একই সাথে প্রশাসনকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রায় দেড় ঘন্টা ব্লকেট কর্মসূচি পালনসকালে নথুল্লাবাদ থেকে সারাদেশের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ ব্লাকেট কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি এন সি পির আহবায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা ভাঙচুর অগ্নি সংযোগ দেয় আওয়ামী লীগ-ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।