খুঁজুন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন, ১৪৩৩

বিএম কলেজে ৩২ হাজার শিক্ষার্থীর জন্য হলে আসন মাত্র ১১০০

রাসেল হোসেন :
প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১:০২ অপরাহ্ণ
বিএম কলেজে ৩২ হাজার শিক্ষার্থীর জন্য হলে আসন মাত্র ১১০০

দক্ষিণাঞ্চলের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ৩২ হাজারের অধিক শিক্ষার্থী পড়াশোনা করেন। কিন্তু কলেজের ছয়টি হলে থাকার ব্যবস্থা আছে মাত্র ১ হাজার ১০০ জন শিক্ষার্থীর। আবাসিক হলগুলোর অধিকাংশই জরাজীর্ণ ও আসন সংখ্যার দ্বিগুণ শিক্ষার্থী থাকছেন। নতুন বিভাগ যুক্ত হয়েছে শিক্ষার্থী বেড়েছে কিন্তু ৩৭ বছরে হয়নি নতুন কোন হল।

শিক্ষার্থীদের একটা বড় অংশ নগরীর বিভিন্ন মেসে থেকে পড়াশোনা করেন। অথচ কলেজের নিজস্ব সম্পত্তি থাকার পরও আবাসন সংকট সমাধান হচ্ছে না।

কলেজ সূত্র জানায়, ৫৮ একর জমির ওপর নির্মিত ব্রজমোহন কলেজ দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান। ২২টি বিষয়ে স্নাতক (সম্মান) ও ২১টি বিষয়ে স্নাতকোত্তর চালু রয়েছে। বর্তমানে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বরিশালের বাইরে থেকেও বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর থেকে অনেক শিক্ষার্থী এসে এখানে পড়াশোনা করেন। বিশাল এই শিক্ষার্থীর বেশির ভাগই রয়েছেন আবাসন সংকটে। হল গুলোর গুলোর অনেক কক্ষে ফ্যান বা লাইট নেই, টয়লেট ও পানির সমস্যাও আছে। ।

 

১৯৬২ সালে প্রতিষ্ঠিত সার্জেন্ট ফজলুল হক (মুসলিম) হলে ১৫০ বিপরীতে থাকেন ৩০০ জনের মত শিক্ষার্থী। বর্তমানে কিছু রুম পরিত্যক্ত। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত মহাত্মা অশ্বিনী কুমার (ডিগ্রি) হলে ৩৫০ আসনের বিপরীতে থাকনে ৮০০ জনের মত শিক্ষার্থী। এই হলে এ ব্লকের অধিকতর ঝুঁকিপূর্ণ ভবনটিতে ২০০ জনের মত শিক্ষার্থী থাকে।সেখানে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত কবি জীবনানন্দ দাশ (হিন্দু) হলে আসন সংখ্যা ১৫০ বিপরীতে থাকেন ২৫০জনের মত শিক্ষার্থী। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত বনমালী গাঙ্গুলী মহিলা হলে ৪০০ আসনের বিপরীতে থাকেন ৭৫০ জনের মত শিক্ষার্থী। সুরেন্দ্র ভবনে ৩০ আসনের বিপরীতে থাকেন ৪০ জন শিক্ষার্থী ও নৃপেন্দ্র ভবনে থাকেন ২০ জনের মত শিক্ষার্থী। এছাড়া বাতিল করা হয়েছে দেবেন্দ্র ভবন হল।

শিক্ষার্থীরা জানিয়েছেন, হলে জায়গা না পেয়ে তারা মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে বাধ্য হচ্ছেন, যা অতিরিক্ত খরচের পাশাপাশি নিরাপত্তা ও পড়াশোনায় বিরূপ প্রভাব ফেলছে। তাছাড়া হলগুলোর অনেক রুম পরিত্যক্ত। কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবনে থাকেন শিক্ষার্থীরা।

 

বিএম কলেজ ছাত্রদল নেতা ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, আমাদের হলগুলো অনেক পুরানো হওয়ায় অধিকাংশই জরাজীর্ণ। অনেক ভবনে জীবনের ঝুঁকি নিয়ে থাকছেন শিক্ষার্থীরা। আগে জাতীয় বিশ্ববিদ্যালেয় ক্লাসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা ছিল না কিন্তু বর্তমানে ৬০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হয় নয়তো পরীক্ষা অংশগ্রহন করতে দেয়া হয় না। এখন নিয়মিত ক্লাস করতে হয় তাই বরিশালের বাহিরে থেকে পড়তে আসা শিক্ষার্থীদের শহরে থাকা বাধ্যতামূলক হয়ে গেছে। হলে থাকার আসন নাই। বহু শিক্ষার্থীর সামর্থ্য নাই মেসে থাকার। আমরা সব ছাত্রসংগঠন একসাথে অধ্যক্ষ স্যারের কাছে নতুন হল নির্মানের দাবী জানিয়েছি। কিন্তু কোন দৃশ্যমান প্রকল্প দেখছি না।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম বলেন, আবাসন সংকট দীর্ঘ দিনের। নতুন হলের দরকার। পুরানো হলগুলো সংস্কার দরকার। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর বারবার আশ্বাস দিয়ে যাচ্ছেন। আমি ঢাকায় গিয়ে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তেরে প্রধানের সাথে দেখা করে সমস্যার কথা বলেছি তিনিও আশ্বাস দিয়েছেন।

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এ হামলার জবাবে ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাঘাঁটি আল-আজরাক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে অন্তত দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবিও করেছে তেহরান।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের আইআরজিসি গত দুই দিনে একটি মার্কিন যুদ্ধজাহাজকে দু’বার লক্ষ্য করার চেষ্টা করেছিল। তবে জাহাজটি সফলভাবে হামলা এড়িয়ে যায়।

সেন্টকমের দাবি, এরপর মার্কিন বাহিনী ওমান উপসাগরে থাকা ইরানের চারটি তেলবাহী জাহাজ—‘কাভিজ’, ‘চারমিনার’, ‘হরাইজন-১’ ও রিয়েস্কো—এবং খারগ দ্বীপের কাছে থাকা ‘দেরিয়া’ নামের আরেকটি জাহাজে হামলা চালায়।

 

হামলার আগে জাহাজগুলোর নাবিকদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। পরে মার্কিন বাহিনী এমন একটি ভিডিও প্রকাশ করে, যেখানে ‘রিয়েস্কো’ নামের একটি জাহাজকে ওমান উপসাগরে ডুবে যেতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি খারগ দ্বীপের কাছে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধের আগে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমে হতো বলে জানানো হয়েছে।

আইআরআইবি জানায়, ওই হামলায় জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে ওমান উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জাস্ক বন্দরের কাছেও আরেকটি ইরানি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

পরে আইআরজিসি জানায়, মোট পাঁচটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করা হয়েছে।

 

এর জবাবে জর্ডানের আল-আজরাক মার্কিন ঘাঁটিতে ‘তীব্র ক্ষেপণাস্ত্র হামলা’ চালানোর দাবি করেছে আইআরজিসি। হামলায় মার্কিন যুদ্ধবিমান রাখার কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা।

এ ছাড়া মার্কিন নৌবাহিনীর ‘ডিডিজ-১১৯’ ও ‘ডিডিজি-৫৩’ নামের দুটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেগুলোতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ করার দাবিও করেছে ইরান।

তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সাগরে লঘুচাপের শঙ্কা, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
সাগরে লঘুচাপের শঙ্কা, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূবাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

প্রথম দিনের পূর্বাভাস (৯ সেপ্টেম্বর): ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিনের পূর্বাভাস (১০ সেপ্টেম্বর): রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তৃতীয় ও চতুর্থ দিনের পূর্বাভাস (১১-১২ সেপ্টেম্বর): ১১ সেপ্টেম্বর সিলেট ও ময়মনসিংহে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। ১২ সেপ্টেম্বর থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসে দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় স্থায়ী হতে পারে। এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।

পঞ্চম দিনের পূর্বাভাস (১৩ সেপ্টেম্বর): দেশের আটটি বিভাগেরই দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ময়লার স্তূপে পাশাপাশি পড়েছিল দুই নবজাতকের লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
ময়লার স্তূপে পাশাপাশি পড়েছিল দুই নবজাতকের লাশ

বরিশাল নগরের ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তাদের একজন ছেলে ও অন্যজন মেয়ে। 

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে নতুন বাজার ফরেস্ট অফিস সংলগ্ন ময়লার স্তূপ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ দুটি প্লাস্টিকের বাটি চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো একটি প্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির লাশ ওই স্থানে এসে থাকতে পারে।

কোতোয়ালী থানার ওসি আল মামুন ইসলাম বলেন, খবর পাওয়ার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল। থানা থেকে বিষয়টি জানানোর পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি দেখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খবর দেওয়া হয়। পরে নবজাতক দুটির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়।

নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের লাশ ময়লার স্তূপে এলো- তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।