খুঁজুন
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ, ১৪৩৩

পিকনিকের চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে নির্মম নির্যাতন, পাঁচজনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
পিকনিকের চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে নির্মম নির্যাতন, পাঁচজনের বিরুদ্ধে মামলা

বরিশাল//

বরিশাল সদর উপজেলার চরমোনাইতে পিকনিকের জন্য দাবিকৃত চাঁদা না দেয়ায় মামুন হাওলাদার (৩০) নামের এক ব্যবসায়ীকে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ব্যবসায়ী মামুন বাদী হয়ে নামধারী পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (যার নং-সি.আর ১৫৫২)। এরআগে শনিবার (১৯ জুলাই) রাতে চরমোনাই ইউনিয়নের শালুকা মীরা বাড়ি বাজারে এ ঘটনা ঘটে।  মামলার আসামিরা হলেন- চরমোনাই ইউনিয়নের চরখানম এলাকার আদম আলী শিকদারের ছেলে শাহ আলম শিকদার, এফাজ উদ্দিন হাওলাদারের ছেলে নিজামুল হক হাওলাদার, আব্দুল হাকিম শরীফের ছেলে বাহাদুর শরীফ, মোখলেছুর রহমান খানের ছেলে আয়নাল হক খান, মৃত আফসের হাওলাদারের ছেলে হারুনুর রশিদ হাওলাদার। এছাড়া অজ্ঞতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

এদিকে আসামিরা চাঁদাবাজির ঘটনাকে ধামাচাপা দিতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মামলার বাদী মামুন হাওলাদার, মামলার সাক্ষী আকিব হোসেন ওরফে আপেল এবং মেহেদী হাসান চৌধুরীর বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেন।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ আলম জানান, তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তকর তথ্য প্রচারসহ পরিকল্পিত ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্তপূর্বক উপযুক্ত বিচারের দাবি জানান। তবে সংবাদ সম্মেলন করে সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না, এমনটাই জানান বাদী মামুন হাওলাদার।

মামলা সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ ফরফরিয়া তলা গ্রামের হারুন হাওলাদারের ছেলে মামুন হাওলাদারের সালুকা মীরা বাড়ি বাজারে ডেকোরেটার ও টেলিকমের ব্যবসা রয়েছে। গত ১৯ জুলাই পিকনিকের জন্য মামুনের দোকানে আসামি শাহ আলম শিকদারসহ অন্যান্যরা ১০ হাজার টাকা ও ডেকোরেটারের মালামাল দাবি করেন। তবে মামুন ডেকোরেটারের মালামাল দিতে রাজি হলেও টাকা দিতে রাজি হননি। এদিকে দাবিকৃত চাঁদা না পেয়ে ওই দিন রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে মামুন বাড়ি ফেরার পথে আসামী শাহ আলম শিকদার, নিজামুল হক হাওলাদার, বাহাদুর শরীফ, আয়নাল হক খান, হারুনুর রশিদসহ ৪/৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্র দা, লোহার রড, হকিষ্টিক, লাঠিসোটা নিয়ে তার পথরোধ করে পুনঃরায় ১০ হাজার টাকা ও ডেকোরেটারের মালামাল দাবি করেন। তখন দোকান বন্ধ করায় ডেকোরেটরের মালামালও দিতে অস্বীকার করলে মামুনকে তারা এলোপাথারী মারধর করে বাজারের একটি খুটির সাথে বেঁধে রাখে। এ সময় শাহ আলম শিকদারের হাতে থাকা লোহার রড দিয়ে মামুনের চোখের নিচে পিটিয়ে জখম করে। এরপর নিজামুল হক হাওলাদার মামুনের পেটের নিচে কিডনী বরাবর লাথি মেরে গুরুতর জখম করে। পরে বাহাদুর শরীফ ক্ষিপ্ত হয়ে আয়নাল হক খান ও হারুনুর রশিদের সহায়তায় মামুনের শরীরে পয়জন ইনজেকশন পুশ করে। তখন মামুন প্রচন্ড ব্যাথায় কাতরাতে থাকলে তার পকেটে থাকা ব্যবসায়ের নগদ ২০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  ভূক্তভোগী মামুন বলেন- আমি একজন অসহায় ব্যবসায়ী। আমার আর্থিক অবস্থা তেমন সচ্ছল নয়। চাঁদা না দেয়ায় আমার উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম শিকদার বলেন- ব্যবসায়ীদের মধ্যে তর্ক-বির্তকের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তকর তথ্য প্রচারের পাশাপাশি আমাদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। সকল ব্যবসায়ীর সর্বসম্মতিক্রমে এক নৈশ ভোজের আয়োজন করা হয়। নৈশভোজের লাইটিং এর দায়িত্ব দেওয়া হয় বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মামুন হাওলাদারকে। সন্ধ্যায় লাইটিং সিস্টেমে সমস্যার সৃষ্টি হয়। বাজার ব্যবসায়ী মো. বাহাদুর শরীফ লাইটিং সিস্টেমের সমস্যা সমাধান করতে বলে মামুনকে। বিষয়টি নিয়ে দুই জনের মধ্যে তর্ক-বির্তকের একপর্যায় মামুন ইট দিয়ে আঘাত করলে বাহাদুর শরীফের ডান হাতের কব্জি রক্তাক্ত জখম হয়।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয় এবং পরবর্তীতে সকলে মিলে একত্রে রাতের খাবার খাই।

এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোড় দাবি জানিয়েছেন ভূক্তভোগীর স্বজনরা।

চরমোনাইয়ে ক্রয়কৃত জমি দখলের পায়তারা, বাধা দেয়ায় হামলা-ভাংচুর, গুরুতর আহত-১ 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
চরমোনাইয়ে ক্রয়কৃত জমি দখলের পায়তারা, বাধা দেয়ায় হামলা-ভাংচুর, গুরুতর আহত-১ 
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৬নং রাজারচর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম বিপ্লব নামের একজন গুরুতর আহত হয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  জানা  গেছে, আহত আমিনুল ইসলাম বিপ্লবের পিতা মৃত: মকবুল হোসেন হাওলাদারের ৩০ বছর আগের ক্রয়কৃত সম্পদ দখলের চেষ্টা করে আসছে একই এলাকার ছত্তার মোল্লার ছেলে মোঃ শহিদুল ইসলাম মোল্লা ও ওয়াহিদুল সহ আরও কয়েকজন। এ নিয়ে পূর্বে থেকেই একটি দ্বন্দ্ব চলে আসছে।
এর ধরাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২৪ সালে একটি মামলা দায়ের করেন জমির মালিক আমিনুল ইসলাম বিপ্লব। মামলা দায়ের করার কারণে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ শহিদুল ইসলাম মোল্লা গং।  এ নিয়ে একাধিকবার শালিশ বৈঠকে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হলেও মিমাংসা হয়নি। গত ২১ জুলাই চরমোনাই বিশ্বাসের হাট বাজারে বিপ্লবের সাথে কথাকাটি হলে এক পর্যায়ে বিপ্লবের বাড়িতে গিয়ে হামলা ও তার মায়ের গায়ে হাত তোলার চেষ্টা করে মোঃ শহিদুল ইসলাম মোল্লা ও ওয়াহিদুল সহ আরও কয়েকজন। খবর পেয়ে বাড়িতে গিয়ে এর প্রতিবাদ করলে বিপ্লবের উপর অতর্কিত হামলা চালায়। এসময় বিপ্লবের উপর কিল ঘুষি ও তাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে ইট-পাটকেল নিক্ষেপ করলে বিপ্লব গুরুত্বর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।
আহত বিপ্লব জানান, আমার বাড়ির কিছু লোকজন একত্রিত হয়ে আমার বাবার ক্রয়কৃত সম্পদ বহুদিন ধরে দখল করার চেষ্টা করে আসছে। এতে আমি বাধা দিলে বিভিন্ন সময় আমাকে গুরুতর জখম ও হত্যার হুমকি প্রদান করে। এ ঘটনায় আমি একটি মামলা দায়ের করি।  মামলার পরে আমাদের উপর পরবর্তীতে আবারও অতর্কিত হামলা চালিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার সমস্ত প্রমাণ থানা এবং কোর্টে দেয়া আছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য গত ২১ জুলাই ধার্র্য করা হলে আসামী পক্ষ আমাদের নানাভাবে ভয় ভীতি দেখায় এবং হত্যার হুমকি প্রদান করে। এক পর্যায়ে বাজারে কথার কাটাকাটি হলে আসামিপক্ষ আমাদের বাড়িতে গিয়ে ঘর ভাঙচুর করার চেষ্টা করে এবং আমার মায়ের গায়ে হাত দেয়ার চেষ্টা করে।
খবর পেয়ে আমরা বাড়িতে গেলে তারা সকলে আমাদের উপর হামলা চালায় এবং আমার উপরে ইট-পাটকেল নিক্ষেপ করে। বিপ্লব আরও জানায়, হামলাকারী শহীদুল ইসলাম মোল্লা ও ওয়াহিদুল ইসলাম মোল্লার নিক্ষেপ করা ইটে আমি আঘাতপ্রাপ্ত হই এবং বর্তমান চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি আছি। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় দায়িত্বশীলদের কাছে এ বিষয়ে সুষ্ঠু ও উপযুক্ত বিচারের জোর দাবি জানাই।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।