খুঁজুন
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র, ১৪৩৩

কক্সবাজারে গ্লো অ্যান্ড লাভলীর “রোদ BLOCK উৎসব”

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
কক্সবাজারে গ্লো অ্যান্ড লাভলীর “রোদ BLOCK উৎসব”

খবর বিজ্ঞপ্তি : মানুষ এখন রোদের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হয়েছে। একসময় মানুষ রোদ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করত, কিন্তু এখন ত্বকের সুরক্ষা নিয়ে সবাই আগ্রহী। অতিবেগুনী রশ্মি বা ইউভি রে-এর কারণে ত্বকে ডার্ক স্পট, মলিনতা, বয়সের ছাপ, হাইপারপিগমেন্টেশন, এমনকি ক্যান্সারের ঝুঁকি তৈরি হতে পারে। এই ভয়াবহ ক্ষতির কথা মাথায় রেখে সচেতনতা বাড়ছে, সেই সাথে বাড়ছে ত্বকের সুরক্ষায় আগ্রহ।

৮ সেপ্টেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হলো এক নতুন ধরনের উৎসব, “রোদBLOCK উৎসব”। রোদ ব্লক করার অভিনব কৌশল নিয়ে গ্লো অ্যান্ড লাভলী’র ব্রাইট UV DUO সানস্ক্রিন বাজারে আসা উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অংশ নিয়েছেন সারা বাংলাদেশ থেকে আসা ৫০ জনেরও বেশি ইনফ্লুয়েন্সার। অনুষ্ঠানে অংশ নেওয়া ইনফ্লুয়েন্সাররা জানান, বাংলাদেশে রোদের তীব্রতা অনেক বেশি, তাই সানস্ক্রিন বা ত্বকের সুরক্ষা দেওয়ার পণ্যের চাহিদা সবসময় থাকে। তবে এতদিন দেশে ভালো মানের সানস্ক্রিন পাওয়া যেত না। গ্লো অ্যান্ড লাভলী’র ব্রাইট UV DUO সানস্ক্রিন বাজারে আসায় সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলবে। আরেক ইনফ্লুয়েন্সার বলেন, “বাংলাদেশে সানস্ক্রিন ব্যবহার করলেও বেশিরভাগ মানুষ বিদেশী কোম্পানির দামি পণ্য কেনেন, যা অনেকের ক্রয়ক্ষমতার বাইরে, তা ছাড়াও নামী-বেনামী নকল পণ্য কিনেও অনেকে প্রতারিত হন। তাই গ্লো অ্যান্ড লাভলী’র মত বিশ্বস্ত ব্র্যান্ডের সানস্ক্রিন বাজারে আসার ফলে অনেকেই উপকৃত হবেন।” ৫০ জনেরও বেশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অংশগ্রহণ করায় উৎসবটি নিয়ে স্থানীয়দের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও আগ্রহ ছিল তুঙ্গে।

সানস্ক্রিনটির ব্যাপারে কথা বলার সময় বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সার জানান গ্লো অ্যান্ড লাভলী’র ব্রাইট UV DUO সানস্ক্রিন এর বেশ কিছু দিক তাঁদের নজর কেড়েছে, যেমন এই সানস্ক্রিন ব্যবহারে ত্বকে হোয়াইট কাস্ট বা সাদাটে ছোপ পড়েনা, এটি একেবারেই ননস্টিকি, এবং খুবই হালকা। পাশাপাশি এসপিএফ থার্টি এবং এসপিএফ ফিফটি- দুটি ভ্যারিয়েন্টে সানস্ক্রিনটি পাওয়া যায় ফলে সবাই নিজের চাহিদা অনুযায়ী সঠিক ভ্যারিয়েন্ট বেছে নিতে পারবেন।

অনুষ্ঠানের মূল পর্বে ছিল নানা ধরনের গেম শো, নেইল আর্ট, নিজের এস পি এফ জানার বুথ, ফ্যান আর্টের সুযোগসহ আরও অনেক আকর্ষণ। তাছাড়া, সানস্ক্রিন এবং ত্বকের যত্ন নিয়ে তথ্যপূর্ণ পরিবেশনা ছিল। নোও ইউর এস পি এফ বুথে অংশগ্রহণকারীরা সানস্ক্রিন লাগানোর পর তা ইউভি-রে ব্যবহার করে কিভাবে সমানভাবে ত্বকে লাগানো হয়েছে, তা দেখে অবাক হন। সবগুলো গেম শো সাজানো হয়েছিল ইউভি রশ্মির প্রভাব, ত্বকের যত্ন এবং সানস্ক্রিন ব্যবহারের নিয়মকে কেন্দ্র করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইনফ্লুয়েন্সাররা পুরো অভিজ্ঞতাটা বেশ উপভোগ করেছেন। সানস্ক্রিনের সঠিক নির্বাচন, ব্যবহার এবং ত্বক সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ তথ্য শিখে তারা অনেক উৎসাহিত হয়েছেন। গেম শো, ইউভি-রে পরীক্ষা এবং সানস্ক্রিন ব্যবহারের নিয়ম সম্পর্কে জানার পর, তাদের সানস্ক্রিনের সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা বেড়েছে। পাশাপাশি সেই জ্ঞান ও অভিজ্ঞতা এখন তারা তাদের ফলোয়ারদের সঙ্গে শেয়ার করারও ইচ্ছে প্রকাশ করেছেন, যাতে করে ত্বক সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার নিয়ে সবার মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায় যুক্তরাষ্ট্র

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায়। এটাকে তিনি ‘নতুন আঞ্চলিক বিন্যাস’ হিসাবে অভিহিত করেন। তার দাবি, সেই ব্যবস্থায় বিদেশি শক্তিগুলো দ্রুত তাদের প্রভাব হারাচ্ছে। আবু মাহদি আল-মুহান্দিস ও কাসেম সোলেইমানির কথা উল্লেখ করে বুধবার এক্স-এ দেওয়া পোস্টে গালিবাফ লেখেন, ‘প্রিয় আবু মাহদি ও হাজ কাসেম! এটি আপনাদের সংগ্রাম ও পবিত্র রক্তের ফসল।

আলজাজিরা জানায়, আবু মাহদি আল-মুহান্দিস ছিলেন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একজন জ্যেষ্ঠ কমান্ডার। আর কাসেম সোলেইমানি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তারা দুজনেই নিহত হন।

গালিবাফ বলেন, ‘নতুন আঞ্চলিক বিন্যাসে বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে আসছে; যুক্তরাষ্ট্র এ অঞ্চল থেকে সম্মানজনকভাবে সরে যাওয়ার পথ খুঁজছে। নদী থেকে সমুদ্র (রিভার টু দ্য সি) পর্যন্ত বিস্তৃত জায়গাজুড়ে জায়নবাদী শাসনব্যবস্থার যে প্রকল্প ছিল, তা এখন কেবলই এক অলীক স্বপ্নে পরিণত হয়েছে।’

 

ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের : দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে-এমন অভিযোগে ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে তেহরান হামলার অভিযোগ অস্বীকার করেছে। বুধবার ভোরের দিকে দেওয়া বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে এমন উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে যাবতীয় বাণিজ্য, বাণিজ্যিক আদান-প্রদান এবং আর্থিক লেনদেন স্থগিত করা হয়েছে।’ আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বারা তার দেশের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের প্রেক্ষাপটে এটি একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ (অন্যের ওপর দোষ চাপানোর উদ্দেশ্যে সাজানো কোনো ঘটনা) হতে পারে।

 

বাঘাই সতর্ক করে বলেন, এ দাবি ‘সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির পরিপন্থি।’ তিনি আঞ্চলিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা তেহরানের বিরুদ্ধে উত্থাপিত এসব ভিত্তিহীন অভিযোগ থেকে দূরে থাকে। তিনি আরও যুক্তি দেন, পরিস্থিতির যে কোনো নিরপেক্ষ মূল্যায়নে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড’কেও বিবেচনায় নিতে হবে।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ : যুদ্ধের প্রথম ছয় সপ্তাহে ইরান অন্য যে কোনো উপসাগরীয় দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) লক্ষ্য করে সবচেয়ে বেশি প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল। তারা যুক্তরাষ্ট্রের সম্পদ বা স্থাপনা হিসাবে চিহ্নিত লক্ষ্যবস্তুর ওপর ৫৩০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ডজনখানেক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছিল। তবে হামলা চালিয়ে কখনোই দায় অস্বীকার করেনি ইরান। সেক্ষেত্রে এবারের হামলা কারা চালিয়েছে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

 সোহেল রানাঃ তালতলীতে বিএনপির দুই গ্রুপের পালটাপালটি সভা কেন্দ্র করে দুদিন ধরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে ১টি ইয়ারগান এবং বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার গাবতলী এলাকা থেকে আটকরা হলো- তালতলীর আঙ্গারপাড়ার লিমন সিকদার, কলাপাড়ার চাকামইয়া এলাকার অনিক মজুমদার, বরগুনার কেওরাবুনিয়ার মো. জামাল, নরাইলের লোহাগড়ার জিহাদ খান ও বরগুনার কেওরাবুনিয়ার হৃদয় মোল্লা।

জানা যায়, গত শনিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের দেওয়া একটি বক্তব্য কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরই জেরে দুই গ্রুপ বুধবার পালটাপালটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

পরে গাবতলী এলাকায় ৫ জনকে আটক করে পুলিশ। বিকালে মাহবুবুল আলম মামুনের চাচাতো ভাই আল আমিনের বাড়ি থেকে ১টি এয়ারগান উদ্ধার করে যৌথ বাহিনী। মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, জেলা বিএনপির প্রকাশ্য মদদে আমার লোকজনদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

আজকের সমাবেশে সন্ত্রাসী হামলা করার জন্য বহিরাগতদের ভাড়া করে এনেছে। মাহবুবুল আলম মামুন বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে আমি অবগত না। ওসি সাইদুল ইসলাম বলেন, এখনোও যৌথ বাহিনীর অভিযান চলছে।

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য পেয়েছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি। খবর এসপিএ’র।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই কুরআনের হাফেজ। এবারের প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী।

পাঁচটি পৃথক শাখায় আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন। বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য এক কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।