খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

সক্ষমতা বাড়াতে পাড়ছে না বরিশাল ফায়ার সার্ভিস

সৈয়দ বাবু
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
সক্ষমতা বাড়াতে পাড়ছে না বরিশাল ফায়ার সার্ভিস
  • #যন্ত্রপাতি পুরনো

  • #জনবল সংকট

  • #ঝুঁকিতে নগরবাসী

 

 

বরিশাল নগরীতে একের পর এক গড়ে উঠছে উচ্চ ভবন, কিন্তু অগ্নিনির্বাপণে ব্যবহৃত সরঞ্জাম ও জনবল এখনো সেই পুরোনো কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ। বরিশাল ফায়ার সার্ভিসের সক্ষমতা এখন প্রশ্নবিদ্ধ। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বরিশাল সদরসহ পুরো জেলায় বর্তমানে ১০টি স্টেশন রয়েছে।

তবে এসব স্টেশনে প্রয়োজনের তুলনায় অন্তত ৩০ শতাংশ কর্মী সংকট রয়েছে। উদ্ধারকাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির বেশির ভাগই পুরনো ও অচল। তবে সম্প্রতি সময়ে বরিশালের দশ স্টেশনের জন্য মাত্র দুই টি স্কাই ল্যাডার ট্রাক সংযোজন করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। এ ছাড়াও বরিশালে বর্তমানে প্রায় অর্ধ শতাধিক ১০তলার বেশী উচু ভবন রয়েছে। এর বেশ কয়েকটিতেই নেই আলাদা ভাবে ফায়ার সিড়ি। যে ভবন গুলোতে ফায়ার সিড়ি আছে সে গুলোতেও নেই নিয়মিত মহরা। যার ফলে ভবনগুলোতে আগুন লাগলে রয়েছে অগনিত মানুষের মৃত্যুঝুঁকি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল সদর দপ্তরের একটি টার্নটেবল ল্যাডার (উচু ভবনের আগুন নেভানোর মই) দীর্ঘদিন ধরে অচল অবস্থায় আছে। অন্যদিকে উদ্ধারকাজে ব্যবহৃত কিছু গাড়ি ১৫ বছরেরও বেশি পুরনো। শহরের অভ্যন্তরে সংকীর্ণ রাস্তা এবং পানির উৎসের ঘাটতির কারণে দ্রুত আগুন নেভানো প্রায়ই সম্ভব হয়ে ওঠে না।

ফায়ার সার্ভিস এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ঝুঁকি নিয়েই কাজ করি। আধুনিক সরঞ্জাম না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। অন্যদিকে নগরীর অনেক ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। ফায়ার সার্ভিসের পরিদর্শনে দেখা গেছে, অধিকাংশ বাণিজ্যিক ভবনে জরুরি নির্গমন পথ, ফায়ার অ্যালার্ম বা অগ্নিনির্বাপক যন্ত্র নেই। ফলে আগুন লাগলে হতাহতের আশঙ্কা রয়েই গেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন,“আমরা সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছি। নতুন যন্ত্রপাতি ও প্রশিক্ষণ কর্মসূচির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতোমধ্যে আমাদের দশ স্টেশনের জন্য ২টি আধুনিক স্কাই ল্যাডার ট্রাক দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, বরিশালের ভবন মালিকদের আরো সচেতন হতে হবে। আগুন লাগলে কি ভাবে বাচতে হবে সে বিষয়ে নিয়মিত মহড়া দিতে হবে। এছাড়াও বরিশালে আগুন নির্বাপকের সরঞ্জাম পাওয়া মুশকিল। তেমন ভালো কোন দোকানও নেই। সে দিকটাও লক্ষ করা উচিৎ।

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা মনে করেন, শুধু ফায়ার সার্ভিস নয়, ভবন মালিক ও নগর কর্তৃপক্ষকেও সচেতন হতে হবে। তারা বলেন, প্রতিটি ভবনে অগ্নিনির্বাপক সরঞ্জাম বাধ্যতামূলক করা হলে বড় ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব।

ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

ভোলা সদর উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ইট বোঝাই ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম চৌধুরী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তবে ট্রাকটি আটক করলেও পালিয়েছে ঘাতক চালক। মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

সিরাজুল ইসলাম আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অবদার আলী মালের ছেলে এবং পেশায় একজন কৃষক।

নিহতের ভাতিজা নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, সিরাজুল তালতলী বাজার থেকে বাড়ির জন্য প্রয়োজন বাজার শেষে সড়ক অতিক্রম করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঘুইংগারহাট এলাকা থেকে ভোলা সদরগামী ইট বোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয় বিক্ষুব্ধরা ট্রাকটি আটক করে সড়ক অবরোধ করে প্রায় আধাঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। এতে বন্ধ হয়ে যায় ভোলার গুরুত্বপূর্ণ এ সড়কের যানবাহন চলাচল।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এছাড়া স্থানীয়দের দাবি, প্রতিনিয়ত ওই এলাকায় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হচ্ছে। এসব দুর্ঘটনারোধে ওই এলাকায় গতিরোধকের দাবিও জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক মো.গোফরান বলেন, স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়ার পর আমরা ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। এ ঘটনায় নিহতের পরিবার বলেছে তারা মামলা করবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

 

মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ধারাবাহিক ফোন কলের অংশ হিসেবে দ্বিতীবারের মতো পেজেশকিয়ানকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট। তার সঙ্গে দীর্ঘ আলাপে দ্রুত উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন।

এর আগে গত ৬ মার্চ তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল, যখন পুতিন পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষ করেন। এরপর ৯ মার্চ পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে কথা বলেন।

বিবৃতি অনুযায়ী, মঙ্গলবারের ফোনালাপে ‘ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পুনরায় আলোচনা করা হয়েছে।

এর আগে ৯ মার্চ ট্রাম্পের সঙ্গে তার প্রায় এক ঘণ্টা ফোনে কথা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়। এরপরেই ট্রাম্প বলেছিলেন যে, শিগগিরই যুদ্ধ শেষ হচ্ছে।

জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ণ
জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

 

(মঙ্গলবার) বিকেলে দীর্ঘ বৈঠকের পর এ কমিটি গঠন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

পাঁচ সদস্যের কমিটির প্রধান হিসেবে রয়েছেন চিফ প্রসিকিউটর। অন্য সদস্যরা হলেন—প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

প্রসিকিউশন জানায়, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয় অনুসন্ধানে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। সদ্য পদত্যাগ করা সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার বিষয়টিও তদন্ত করবে এ কমিটি।

এ দিন দুপুরে সাইমুম রেজার অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এটা গুরুতর অভিযোগ। এমন কিছু আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি জানি না।