খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

মেহেন্দিগঞ্জে বেআইনী প্রক্রিয়ায় ১৮ শিক্ষক নিয়োগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে বেআইনী প্রক্রিয়ায় ১৮ শিক্ষক নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা পরবর্তী সময়ে গত ১৬ বছরে অনিয়মের স্বর্ণযুগ পার করেছেন বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার । যাহার আরেকটি প্রমাণ পাওয়া গেছে গায়েবি প্রক্রিয়ায়  বরিশালের মেহেন্দিগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগের মাধ্যমে। কোন প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই ২০১৭ ইং সালের ৮ ই আগস্টে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব পুলক রঞ্জন সাহা কতৃক স্বাক্ষরিত এক আদেশনামায় দেখা যায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৮ জন শিক্ষক নিয়োগ দেয়া হয় যাহা ২০১৩ ইং সালের ১ লা জানুয়ারি হইতে কার্যকর।

এই আদেশ বলে নিয়োগ প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কোন স্কুলে যোগদান না করেই, কোন শিক্ষকতা না করেই কয়েক লক্ষ টাকা বেতন ভাতা দিয়ে নিয়েছেন সরকারি কোষাগার থেকে। বিষয়টি নিয়ে তখনকার সময়ে এলাকায় স্থানীয়দের মাঝে এবং শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হলেও তৎকালীন স্থানীয়  সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এর ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেননি, কেননা নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় কার্যক্রম তিনিই সম্পন্ন করে দেন।

পরবর্তী সময়ে মেহেন্দিগঞ্জের স্থানীয় বাসিন্দা সঞ্জয় বিষয়টি নিয়ে বরিশালের দুর্নীতি দমন কমিশনে অভিযোগ পেশ করলে দুদক ওই ১৮ জন শিক্ষকের নামে মামলা দায়ের করেন  যাহা এখনো চলমান। আশ্চর্যের বিষয় হল গায়েবীভাবে এই নিয়োগকালীন সময়ে একজন শিক্ষিকার বয়স ছিল মাত্র ১৬ যার নাম নাসরিন এবং তিনি উত্তর আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

একইভাবে আরেকজন শিক্ষকের বয়স ছিল প্রায় ৪৬ যাহার নাম  আখতার হোসেন, তিনিও উত্তর আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগদান করেন। উল্লেখ্য যে, মহা সৌভাগ্যবান এই ১৮ জন শিক্ষক-শিক্ষিকা স্থানীয় আওয়ামী পরিবারের সন্তান এবং আওয়ামী পরিবারের কারো না কারো ভাই কারো না কারো বোন কারো না কারো স্ত্রী। এ বিষয়ে জানতে চাইলে মেহেন্দিগঞ্জের প্রাথমিক শিক্ষা অফিসার মইদুল ইসলাম বলেন,

ওই ১৮ জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোন তথ্য-উপাত্ত আমার দপ্তরে নাই এবং জনশ্রুত রয়েছে এরা গায়েবীভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে বহাল তবিয়তে ওভারএইজে এবং  অল্প বয়সে চাকুরীরত রয়েছেন। বরিশালের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আল ইমরান খন্দকার বলেন, এই বিষয়ে আমি এই প্রথম শুনলাম।

এবং এই ১৮ জন শিক্ষকের তথ্য উপাত্ত পেতে সাংবাদিকের কাছে অনুরোধ জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান বলেন, এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিষয়। আমার কিছুই করণীয় নাই, নিয়ম অনিয়মের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেখবেন।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।