খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

বাউফলে প্রভাষক খুনের ঘটনায় মামলা

আরেফিন সহিদ, বাউফল প্রতিনিধি ।।
প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
বাউফলে প্রভাষক খুনের ঘটনায় মামলা

পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর নেছারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক সালমা আক্তার (৩২) খুনের ঘটনা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার নিহতের ভাই অলি আহমেদ বাদী হয়ে বাউফল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় একমাত্র আসামী করা হয়েছে প্রভাষক সালমা আক্তারের ঘাতক স্বামী সরোয়ার হোসেনকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল বলেন, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেওয়ার জন্য আসামীকে শনিবার আদালতে নেওয়া হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত দা ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

এরআগে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার হোসেন বলেন, তার স্ত্রীকে এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে এমএ পর্যন্ত লেখাপড়া করিয়েছেন। কিন্ত ছিলেন তার অবাধ্য। স্ত্রীর বেপরোয়া চলাফেরার বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ দীর্ঘদিনের। সর্বশেষ সরোয়ার জানতে পারেন তার এলাকার এক ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন স্ত্রী সালমা আক্তার।

বুধবার (৩০ জুলাই) ফাইলের মধ্যে সেই বিয়ের কাবিননামা দেখে বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তার দিকে দা নিয়ে তেড়ে আসেন স্ত্রী সালমা। তখন ওই দা কেড়ে নিয়ে স্ত্রীকে পাল্টা একাধিক আঘাত করেন সরোয়ার। এরপরই মেঝেতে লুটিয়ে পড়েন সালমা।

এ বিষয়ে নিহত সালমা আক্তারের ভাই অলি আহমেদ বলেন, সরোয়ারের সন্দেহবাতিক রোগ ছিল। আমার বোনকে সব সময় সন্দেহের চোখে দেখতো। কথায় কথায় মারধর করতো। বছরের পর বছর অশান্তি সহ্য করে আমার বোন তার সংসার করেছে। এখন প্রাণটাই কেড়ে নিল সে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

প্রসঙ্গত ৩০ জুলাই প্রভাষক স্ত্রীকে গলা কেটে হত্যার পর বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণ করেন স্বামী সরোয়ার হোসেন (৪০)। তাদের সংসারে সারফারাজ নামে চার বছরের শিশু সন্তান রয়েছে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।