খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

বরিশাল মহানগর দায়রা জজ আদালতে পিপি ও অতিরিক্ত পিপি নিয়োগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
বরিশাল মহানগর দায়রা জজ আদালতে পিপি ও অতিরিক্ত পিপি নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে জেলা বিএনপি (দক্ষিণ) আহবায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল শাখার নবনির্বাচিত আহবায়ক এ্যাড নাজিম উদ্দিন আহমেদ পান্না, শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে এ্যাড জসিম উদ্দিন আহমেদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড তারেক আল ইমরান এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে বরিশাল জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক গৌরনদী উপজেলা বিএনপির সদস্য এ্যাড আব্দুর রহমান চোকদারকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ জিপি পিপি শাখা থেকে নিয়োগ দেয়া হয়।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পিপি ও অতিরিক্ত পিপিদের নিয়োগ দেয়ায় বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আদালত চত্বরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাড সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক ১ম জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড মির্জা রিয়াজ হোসেন, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর এ্যাড শহিদ হোসেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বরিশাল জেলা যুবদল দক্ষিণের সাংগঠনিক সম্পাদক এ্যাড হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড আজাদ হোসাইন সহ বিএনপিপন্থী আইনজীবী আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।