খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

বরিশাল বোর্ডে গণিত-ইংরেজীতে ১৪২১১টি ফল চ্যালেঞ্জ আবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
বরিশাল বোর্ডে গণিত-ইংরেজীতে ১৪২১১টি ফল চ্যালেঞ্জ আবেদন

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে গত ২ বছরের ব্যবধানে কমেছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করে খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে বরিশাল বোর্ডে। এ বোর্ডে ১৩ হাজার ২৬৪ জন শিক্ষার্থী মোট ৩৮ লাখ ৪৩৭টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছে, যা বিগত বছরের তুলনায় অনেক বেশি।

বরিশাল বোর্ড সূত্র জানায়, চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া বরিশাল শিক্ষা বোর্ডের ১৩ হাজার ২৬৪ জন শিক্ষার্থী মোট ৩৮ লাখ ৪৩৭টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে গণিতে ৫ হাজার ৪৮৯টি। আর সব থেকে কম আবেদন করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে। রোববার (২০ জুলাই) বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। পুনঃনিরীক্ষনে আবেদনে ইংরেজী প্রথম পত্রে ৪৩৬১ এবং দ্বিতীয় পত্রে ৪৩৬১টি আবেদন পড়েছে। গণিত ও ইংরেজী বিষয়ের উপর মোট ১৪ হাজার ২১১টি আবেদন পড়েছে।

গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিলো। এর মধ্যে অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্খিত ফলাফল পাননি। ফেল করা ও কাঙ্খিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পান। ফল প্রকাশের পর দিন ১১ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়। ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃনিরীক্ষনের আবেদন নেয়া হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, চলতি বছর বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮৪ হাজার ৭০২ জন। অংশ নিয়েছিলেন ৮২ হাজার ৯৩১ জন শিক্ষার্থী, এর মধ্যে ছাত্র ৩৮ হাজার ৮৫৩ জন। ছাত্রী ৪৪ হাজার ৭৮ জন। পাস করেছেন ৪৬ হাজার ৭৫৮ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ৮২৩জন। ছাত্রী ২৭ হাজার ৯৩৫ জন। ফেল করেছেন ৩৬ হাজার ১৭৩ জন। ছাত্র ২০ হাজার ৩০জন, ছাত্রী ১৬ হাজার ১৪৩ জন।

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী। বরিশাল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, এ বছর ফলাফল চ্যালেঞ্জের আবেদনের সংখ্যা একটু বেশি। তবে আমরা যথা নিয়নে আগামী ১০ আগস্টের মধ্যেই খাতা পুনরায় যাচাই করে ফলাফল প্রকাশ করবো।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।