খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

থানায় অভিযোগ

বরিশালে অটোচালকের বসত ঘরে হামলা-ভাঙচুর লুটপাট, আহত-৭

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
বরিশালে অটোচালকের বসত ঘরে হামলা-ভাঙচুর লুটপাট, আহত-৭

বরিশাল নগীর কেডিসি এলাকায় অটো চালক আব্দুর রহিম শিকদারের বসত ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় নারী-শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। হামলার ঘটনায় ভুক্তভোগী আঃ রহিম সিকদার (৬০) গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ফরহাদ, সাইদুল, সাগর, রাজন, রাহান, রনি, রাতুল, নাসিমা, টুলি, হোসেনসহ অজ্ঞাতনামা ১০/১২ জন ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনীতে আঃ রহিমের বসতবাড়িতে হামলা চালায়। তারা ঘরে অনধিকার প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কোপায়। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এসময় ভুক্তভোগী আঃ রহিম, তার ছেলে আঃ করিম, ছেলের গর্ভবতী স্ত্রী কুলসুম, স্ত্রী দুলু বেগম, নাতনী মার্জিয়া, মেয়ে রিমা, রিয়া ও রেমিজা এলোপাথাড়ি মারধরের শিকার হন। এতে তাদের শরীরে নীলাফুলা জখম ও ক্ষত হয়। অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা মহিলাদের টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে। হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে আব্দুল করিমের গর্ভবতী স্ত্রী কুলসুম এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

এছাড়া ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের চেইনসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করেছেন বাদী।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে হত্যার চেষ্টা চালায় এবং ভুক্তভোগীরা পালিয়ে প্রাণে রক্ষা পান। পরে পুনরায় বাড়িতে গেলে অভিযুক্তরা তাদের খুন-জখমের হুমকি দেয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বসত ঘরে উঠতে পারেন আব্দুর রহিম। অভিযুক্তদের অনবরত হুমকিতে বাদীর পরিবার এখন ঘরছাড়া।

অভিযোগকারী আঃ রহিম সিকদার বলেন, র‍্যাবের ক্রসফায়ারে নিহত মাদক সম্রাট সাইদুজ্জামান মালেকর স্ত্রী হচ্ছেন এই নিলু বেগম। এলাকায় এখনো তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমার ছেলেকে মাদক ব্যবসায় নিতে না পেরে আমার বসতঘরে হামলা চালিয়েছে তারা আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।