খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

তৌহিদ আফ্রিদিকে নিয়ে আড়াই বছর আগের ঘটনা ফাঁস করলেন সায়েম!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
তৌহিদ আফ্রিদিকে নিয়ে আড়াই বছর আগের ঘটনা ফাঁস করলেন সায়েম!

বিশেষ অভিযানে বরিশাল থেকে জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর এবার তার বিরুদ্ধে মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর সায়েম। একটি ভিডিও বার্তায় তিনি আফ্রিদিকে নিয়ে আড়াই বছর আগের ঘটনা ফাঁস করেছেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে কনটেন্ট ক্রিয়েটর সায়েম তার পেজে ১২ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিওতে তিনি বলেন,

আজ থেকে আড়াই বছর আগে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটি ভিডিও বানাই। ওই ভিডিওতে আমি কিছু সত্য তুলে ধরি। কিন্তু তা দেখে তৌহিদ আফ্রিদি মেনে নিতে পারেননি। তাদের টিম থেকে আমাকে কল করা হয়।

সায়েম আরও বলেন,
ওই ভিডিও তৈরির কারণে যদি ভুল হয়ে থাকে সেজন্য আমি তাকে বলেছিলাম ভাই ভুল হলে আমি ভিডিওটি ডিলেট করে দেব। কিন্তু তারা ভিডিও ডিলেট না করার কথা বলে। আমাকে জানায়, যেহেতু আমি ভিডিওটি বানিয়ে ফেলেছি তাই ডিবি অফিসে এসে মুচলেকা দিয়ে লিখিত কাগজ জমা দিতে। যেখানে লেখা থাকবে কখনও এ রকম ভিডিও আমি বানাবো না।

এ কনটেন্ট ক্রিয়েটর বলেন,
আমি ভাবলাম যেহেতু ডিবি অফিস বলা হয়েছে, পুলিশ সংযুক্ত রয়েছে সমস্যা হবে না। পরিচিতি অনেককে জিজ্ঞাসা করি, ভাই উনিতো আমাকে ডেকেছে কী করবো, সবাই ভরসা দেয়। আমি যখন ডিবি অফিসে যাই, তখন যাওয়ার সাথে সাথেই এক পুলিশ অফিসার আমার হাত পেছনে নিয়ে হেন কাপ পড়ায়। এরপর আমাকে জিজ্ঞাসা করা হয়, কেন ওকে নিয়ে এমন ভিডিও বানালাম। আমি বিশ্লেষণ করতে মাত্র শুরু করেছি, সাথে সাথে আমাকে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এক একটি স্থানে ১০ থেকে ২০টি বাড়ি মারেন। আমাকে গুমও করতে চেয়েছিল সে পুলিশ অফিসার।

এরপর সায়েম বলেন,
এত বেশি আমাকে আঘাত করাটা তৌহিদ আফ্রিদি চাননি, কিন্তু পুলিশ অফিসাররা চেয়েছিল। কীভাবে মানুষ টাকার জন্য পশু হয়ে ওঠে দেখেছিলাম। মার কমানোর জন্য আমার কাছে ১০ থেকে ২০ হাজার টাকা চায় তারা। দেয়ার সামর্থ্য নেই বলাতে ‘ফকিন্নির বাচ্চা’ বলে নাকে, চোখের সামনে পিস্তল দিয়ে সজোরে আঘাত করে। এখনও আমার নাক দিয়ে মাঝে মাঝে রক্ত ঝরে। এ অন্যায়ের জন্য আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম।

সবশেষে সায়েম বলেন,
তারপরও আজ যখন দেখি, তৌহিদ আফ্রিদি জেলে, তখন আমি চাই না তার কোনো ক্ষতি হোক। কারণ ওই ঘটনার পর সে আমার কোনো ক্ষতি করেনি, বরং আমাকে সাহায্য করেছে। আমি যা বুঝি তা হলো, দেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন, আফ্রিদির ক্ষমতা কখনও কমবে না। ওর ক্ষমতা আগের মতোই থাকবে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।