খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

আয়রন ব্রীজে কাঠের পাটাতন, ২০ গ্রামবাসীর দুর্ভোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
আয়রন ব্রীজে কাঠের পাটাতন, ২০ গ্রামবাসীর দুর্ভোগ

আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় এলজিইডির আয়রন ব্রীজের মাঝে গর্তের স্থানে ১০ বছর ধরে কাঠের পাটাতন দিয়ে জীবনের ঝুকি নিয়ে ২০ গ্রামের লোকজন, শিক্ষার্থী ও যানবাহন চলাচল করছে। ওই ব্রীজ দিয়ে প্রতিদিন দ্রুত গতির যানবাহন চলাচল করতে গিয়ে দুঘর্টনার স্বীকার হচ্ছে অনেকেই। স্থানীয় ও চলাচলকারীরা দ্রুত ব্রীজটি নির্মাণের জন্য এলজিইডি’র উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা গৈলা ইউনিয়নের রথখোলা-তালের বাজার সড়কের ভদ্রপাড়ার ওয়াপদা খালের উপর দীর্ঘ ৩০ বছর পূর্বে এলজিইডি বিভাগ থেকে ৯০ ফুট দৈর্ঘ্যের একটি আয়রন (ঢালাই) ব্রীজ নির্মাণ করা হয়েছিল। নির্মানের ২০ বছর পর আয়রন ব্রীজের বিভিন্ন স্থানে ঢালাই ভেঙ্গে রড বের হয়ে গর্তের সৃষ্টি হয় ও দু-পাশের রেলিং ভেঙ্গে ব্রীজটি ঝুকিপূর্ন হয়ে পরে। ঢালাই ও রেলিং ভেঙ্গে পরার পর উপজেলা এলজিইডি বিভাগকে স্থানীয়রা জানালেও তারা সংস্কারের উদ্যেগ গ্রহন না করায় স্থানীয়রা গর্তের মাঝে একাধিবার কাঠ দিয়ে মেরামত করে চলাচল করছে।

আয়রন ব্রীজটির অধিকাংশ স্থানই বর্তমানে কাঠের পাটাতন দিয়ে জীবনের ঝুকি নিয়ে শিক্ষাথী, লোকজন ও ইজিবাইক, অটোভ্যান, মটরসাইকেল, নসিমনসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। ওই ব্রীজ দিয়ে পাশ্ববর্তী ভদ্রপাড়া, দক্ষিন গৈলা, তালের বাজার, নাগার, চাপাচুপা, বরিয়ালী, রামের বাজার, তালতারমাঠ,  মোহনকাঠী, অশোকসেন, টেমার, দক্ষিন শিহিপাশাসহ ২০টি গ্রামের লোকজন চলাচল করছে। এই ব্রীজ দিয়ে ভদ্রপাড়া করমআলী সিকদার বিদ্যাপীঠ, সরকারি গৈলা মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়সহ পার্শ্ববর্তী একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুকি নিয়ে চলাচল করে।

এ ব্রীজ দিয়ে  রাতের অন্ধকারে যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনার স্বীকার হচ্ছে অনেকেই।  ব্রীজ দিয়ে চলাচলকারী ভ্যান চালক সুব্রত হালদার বলেন, প্রতিদিন লোকজন ও মালামাল নিয়ে এই ঝুকিপূর্ন ব্রীজ দিয়ে বাধ্য হয়ে চলাচল করছি। মাঝে মধ্যে দূর্ঘটনার স্বীকারও হচ্ছি।

স্থানীয় সিরাজ সরদার জানান, প্রায় ৩০ বছর পূর্বে ব্রীজটি নির্মাণ করা হয়েছিল। ১০ বছর পূর্বে ব্রীজের মাঝে গর্ত ও রেলিং ভেঙ্গে যায়। আমরা স্থানীয়রা গর্তের মাঝে কাঠ দিয়ে একাধিকবার মেরামত করায় কোন রকমে ঝুকি নিয়ে যানবাহন ও লোকজন চলাচল করছে। আমারা ব্রীজটি দ্রুত নির্মানের জন্য এলজিইডি’র উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবী জানাচ্ছি।  এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ওই ব্রীজটি পূর্ননির্মানের জন্য সম্প্রতি ঢাকার এলজিইডি’র প্রধান কার্যালয় থেকে আইবিআরপি প্রকল্পের পরিচালক শরীফ মো.জামাল উদ্দিন সরেজমিন পরিদর্শনে এসেছিলেন। ডিজাইন (নকশা) কাজ শেষ হওয়ার পরে বরিশাল অফিস থেকে টেন্ডার আহবান করা হবে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।