খুঁজুন
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ববি প্রতিনিধি :
প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টা ৪৫ মিনিট থেকে প্রায় আধাঘন্টা এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

অবরোধকালীন মহাসড়কে অবস্থানরত শিক্ষার্থীরা ভিসি গেলো ভিসি এলো; উন্নয়নের কি হলো, এই মুহুর্তে দরকার; ববি সংস্কার, ওয়ান টু থ্রী ফোর; ইনজাস্টিস নো মোর, ইউজিসি তুই জবাব দে; উন্নয়নে বাধা কোথায়, ইন্টারিম তুই জবাব দে; উন্নয়নে বাধা কোথায় অন্যান্য স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৪ বছর পেরোলেও সেই প্রতিষ্ঠার সময় নামমাত্র অবকাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু করার পর থেকে আর কোনো উন্নয়ন হয় নি।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ক্লাস রুম সংকট, আবাসন সংকট, লক্কর-ঝক্কর পরিবহন ব্যবস্থা, ক্যাম্পাসের সংকীর্ণ আয়তন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহতসহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।

শিক্ষার্থীরা বলছেন, এবার ববির এই সংকট মোকাবেলায় অবকাঠামোগত উন্নয়নসহ আমাদের উত্থাপিত তিন দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

বাংলা বিভাগের শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, “প্রাপ্য অধিকার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সবসময় বঞ্চিত। এই আন্দোলন আমরা বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে এতদিন রেখেছিলাম, কিন্তু বাংলাদেশের কালচার এমন যেখানে নমনীয়ভাবে আন্দোলন করলে কোনো কিছু আদায় করা সম্ভব হয় না, তাই এ আন্দোলন আমরা রাজপথে নিয়ে এসেছি। সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার ইচ্ছা আমাদের মধ্যে নেই। আমরা রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা দ্রুত এ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও জমি অধিগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে।”

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য বাজেট পেয়েছে। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদ আমলের মত এখনো অবহেলিত। তাই আমরা রাজপথ বেছে নিয়েছি। রাজপথে দাবি আদায় মাধ্যমে আমর ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ।”

এদিকে অবরোধের কারনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দীর্ঘ যানজট দেখা যায়। পায়ে হেটেই নিজ নিজ গন্তব্যের দিকে রওনা দিতে দেখা যায় যাত্রীদের। প্রায় একঘন্টা অবরোধ শেষে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে গিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ না করা হয়, আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা দক্ষিণবঙ্গ ব্লকেডসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

 

বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের এক আদালত।

বুধবার বিকেলে এ রায়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামিকে একই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।

দণ্ডপ্রাপ্ত আনিচ সরদার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কাণ্ডপাশা গ্রামের কাশেম সরদারের ছেলে।

মামলার বিবরণ দিতে গিয়ে ওই আদালতের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ জানান, ২০০৭ সালের ১০ মে কাণ্ডপাশা গ্রামের এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক আনিচ সরদার।

“এ ঘটনায় ১৩ মে গৌরনদী থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার তরুনীর মা। ওই বছরের ২৭ অগাস্ট আনিচের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুবে আলম।”

এ মামলার ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয় বলে জানান তিনি।

রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বরিশালে আগুনে পুড়ল ৩ বসতঘর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
বরিশালে আগুনে পুড়ল ৩ বসতঘর

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব লক্ষীপাশা গ্রামে হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ জানান, ঘটনাস্থলে যাওয়ার পর সড়ক সরু হওয়ায় অগ্নিনির্বাপক গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করানো সম্ভব হয়নি। পুকুরের পানি ব্যবহার করে আগুন নেভানোর কারণে কিছুটা দেরি হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, প্রথমে ওই বাড়ির মজিবুর হাওলাদারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের শাহআলম হাওলাদার ও হাসান হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সব মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ায় তারা পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেননি।ঘটনার পর বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না-রাজিব আহসান

হিজলা প্রতিনিধি 
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না-রাজিব আহসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী রাজিব আহসান এর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান  তার বক্তব্যে বলেন, আমি এমপি হলে অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না।

নানা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে একটি পৌরসভা, উপজেলা অডিটরিয়াম, উপজেলা কমপ্লেক্স ভবন, নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণসহ নানা প্রতিশ্রুতি। এছাড়াও সাধারন নাগরিকের সুবিধার নিশ্চিত এর লক্ষ্যে পুলিশ প্রশাসনের হয়রানি থেকে মুক্ত করা হবে।

 

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন সুমন, সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন  সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাপ হোসেন খোকন। বিকাল তিনটা থেকেই উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আলাদা আলাদা মিছিল এসে জনসভায় অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।