খুঁজুন
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ়, ১৪৩৩

ইন্দুরকানীতে চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার দুই আসামী গ্রেফতার

ইন্দুরকানী প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
ইন্দুরকানীতে চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার দুই আসামী গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও তাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। জানা যায়, সোমবার র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে যশোর জেলার অভয়নগর থানা নওয়াপাড়া এলাকা থেকে পশ্চিম বালিপাড়া গ্রামের মোঃ জলিল সেপাইর ছেলে রাকিব সেপাই (২২) ও মৃত নুরুজ্জামান খানের ছেলে জসিম খান (২০)কে গ্রেফতার করে।

আসামীরা দালালের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীদের সোমবার রাতেই ইন্দুরকানী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আহত আব্দুল হাই খানের ভাই জাহিদুল খান বলেন, দুই মাদকসেবী ও সন্ত্রাসী রাকিব সেপাই ও জসিম খান আমার ভাইয়ের কাছে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় তাকে তারা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি হাত ও একটি পা ভেঙ্গে দেয় এবং দাও দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এঘটনায় ৭ আগষ্ট রাকিব সেপাই ও জসিম খানের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টা অভিযোগে একটি মামলা দায়ের করি।

ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও তাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলাটি হওয়ার পর র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। তারা গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাদের জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠায়।

উল্লেখ্য, উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুল হাই খানের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদকসেবী রাকিব সেপাই ও জসিম খান তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদাদাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় গত ০৩ আগষ্ট ব্যবসায়ী আব্দুল হাই খানকে পশ্চিম বালিপাড়া এলাকায় আসামীরা হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাম হাত ও ডান পা ভেঙ্গে দেয় ও দাও দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্সে পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে পশ্চিম বালিপাড়া এলাকায় মাদকসেবীদের নিয়ে আড্ডা ও নেশার টাকার জন্য চুরিসহ চাঁদা নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক, নিহত বেড়ে ২২৯৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক, নিহত বেড়ে ২২৯৫

ভেনেজুয়েলায় ভয়াবহ দুটি ভূমিকম্পের এক সপ্তাহ পর জীবিত কাউকে উদ্ধারের আশা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে।  এদিকে প্রাণে বেঁচে যাওয়া হাজারো মানুষ এখন তীব্র খাদ্য ও পানির সংকটে দিন কাটাচ্ছেন।  এ পর্যন্ত ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৫ জনে। আহত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ।  এ ছাড়া এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। 

নিহতের সংখ্যা বাড়তে থাকায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, এত প্রাণহানিতে দেশের ‘আত্মা ক্ষতবিক্ষত’ হয়ে গেছে।

রাজধানী কারাকাসের উত্তরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর লা গুয়াইরার অধিকাংশ ধসে পড়া ভবনে ‘ডি (ডিসিস্ট)’ চিহ্ন দিয়ে রাখা হয়েছে। এর অর্থ, সেখানে তল্লাশি চালিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি।

এদিকে, স্পেনের একটি উদ্ধারকারী দলের সমন্বয়কারী হাভিয়ের রোদেস বলেন, ‘যেখানে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা নেই, সেখানে সময় নষ্ট করা হয় না।’  তার দলের প্রশিক্ষিত উদ্ধারকারী কুকুর নালাও ধ্বংসস্তূপে জীবনের কোনো চিহ্ন খুঁজে পায়নি বলে জানান তিনি।

তবে এর মধ্যেও অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। মঙ্গলবার ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সি এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। যদিও বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কমে যায়।

ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, প্রায় ১৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।