খুঁজুন
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র, ১৪৩৩

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : আসিফ নজরুল

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এরকম কোনো সম্ভাবনা দেখতে পারছেন না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার দুপুরে বরিশাল নগরীর শংকর মঠের দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইন উপদেষ্টা।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে আসিফ নজরুল বলেন, উনি (প্রধান উপদেষ্টা) যেটা বলেছেন সেটা থিউরিটিক্যাল কথা বলেছেন। আমি যতটুকু বুঝতে পারি থিউরিটিক্যাললি যখন একটি দলের কার্যক্রম ব্যান করা হয়। তখন সেটা পারমানেন্ট কি-পারমানেন্ট না একটা প্রশ্ন থাকে। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখতেছি না।

তিনি বলেন, আমি যতটুকু জানি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমাদের যে প্রসিকিউশন টিম আছে। সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে।

আসিফ নজরুল বলেন, আমরা দায়িত্ব নেয়ার পূর্বেই বলেছি, আমরা ধর্মীয় সংখ্যালঘু বা সংখ্যাগুরুর কোনো ভেদাভেদ করি না। আমরা মনে করি প্রত্যেক ধর্মের মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক। প্রত্যেকের সমমনা অধিকার। ধর্ম পালন ও ধর্ম চর্চার ক্ষেত্রে সমান অধিকার। এই জন্য সারাদেশে নিরাপদ পরিবেশে পূজা পালন করা হচ্ছে। পূজা পালনের ক্ষেত্রে নানা ধরনের অপশক্তি ও ষড়যন্ত্র থাকে। এ বিষয়ে আমরা প্রথম থেকে অত্যন্ত এলার্ট ছিলাম।

বরিশাল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরভাবে দায়িত্বপালন করছেন, রাজনৈতিক দলগুলো সবাই সহযোগিতা করছে জানিয়ে তিনি বলেন, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পূজা পালন করা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের পর এক সেকেন্ড-এক ঘণ্টাও থাকার ইচ্ছা আমাদের নাই। আমাদের দুইটা চিন্তা ছিল-নির্বাচনের আগে বিচারের যে অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি, সেটুকু যেন হয়ে যায়। কারণ অনেক মানুষ জীবন দিয়েছে। অনেক স্যাক্রিফাইস এখানে আছে। সেই লক্ষ্যে আমরা মনে করি বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েই গেছে। আমরা আশা করছি আগামী নির্বাচনের আগে আগে কিছু বিচার দেখে যেতে পারব।

আসিফ নজরুল বলেন, আমরা কিন্তু অনেক সংস্কার কাজ করেছি। আইন মন্ত্রণালয়ে ৯ থেকে ১০টি বড় সংস্কার করেছি। প্রথমবারের মতো সিভিল ও ক্রিমিনাল কোর্টকে সম্পূর্ণভাবে আলাদা করা হয়েছে। লিগ্যাল এইড সার্ভিসকে সম্প্রসারণ করা হয়েছে। লিগ্যাল এইডের সিআরপিসি, সিপিসি এ্যামেন্ডমেন্ট করেছি। অনলাইন বেলবেন্ডর ব্যবস্থা করেছি। ক্রিমিনাল একটা কোর্ট শুধু বিচারই করবে। বিচারিক পদ সৃজন এখন আর সরকার করবে না। এটা সুপ্রীম কোর্ট করবে, প্রধান বিচারপতি করবে। বিচার বিভাগের কর্মচারী নিয়োগ নিয়ে দুর্নীতি হতো। এটা আর জেলা পর্যায়ে হবে না। এটা বিচার প্রশাসন করবে।

ঐক্যমত কমিশন সংস্কার নিয়ে আলাপ করছি জানিয়ে তিনি বলেন, এটা নিয়ে অনেকে মনে করছে সংস্কার কাজ থেমে আছে কিনা। সংস্কার আমরা করছি। এক্যমত কমিশন যে বিষয় নিয়ে আলোচনা করছে, সেখানে সংবিধান জড়িত। সংবিধান পরিবর্তন নিয়ে প্রশ্ন আছে বলে সেখানে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া করা যায় না। সাধারণ অধ্যাদেশ ও সরকারি আদেশ দিয়ে যেগুলো করা সম্ভব, সেগুলো অনেক করে ফেলেছি। বাকি যেটা আছে, ফেব্রুয়ারির আগে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করতে পারব।

পাহাড়ের বিষয়টি অনেক স্পর্শকাতর। এ বিষয়ে কোনো নলেজ নেই জানিয়ে আসিফ নজরুল বলেন, আমি যতটুকু জানি আমাদের সরকারের মধ্যে একটা প্রচণ্ড ইনক্লসিভ এটিটিউট আছে। আমরা সবাইকে নিয়ে শান্তিতে-সমৃদ্ধির সাথে নিরাপদে বাস করতে চাই। এখানে ভেদাভেদের যে বিভিন্ন দেয়াল তুলে দেয়া হয়, পাহাড়ি বাঙালি বলে, হিন্দু-খ্রিষ্টান-মুসলমান বলে। আমরা এটা বুঝি আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে সকলের যে অধিকার রয়েছে, শান্তিতে সমৃদ্ধির সাথে বাস করার অধিকার সবার সমান আছে। এটার বিরুদ্ধে যারা বাধা হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমরা চেষ্টা করবো সকলে মিলে নিরাপদ থাকার জন্য।

 

মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায় যুক্তরাষ্ট্র

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায়। এটাকে তিনি ‘নতুন আঞ্চলিক বিন্যাস’ হিসাবে অভিহিত করেন। তার দাবি, সেই ব্যবস্থায় বিদেশি শক্তিগুলো দ্রুত তাদের প্রভাব হারাচ্ছে। আবু মাহদি আল-মুহান্দিস ও কাসেম সোলেইমানির কথা উল্লেখ করে বুধবার এক্স-এ দেওয়া পোস্টে গালিবাফ লেখেন, ‘প্রিয় আবু মাহদি ও হাজ কাসেম! এটি আপনাদের সংগ্রাম ও পবিত্র রক্তের ফসল।

আলজাজিরা জানায়, আবু মাহদি আল-মুহান্দিস ছিলেন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একজন জ্যেষ্ঠ কমান্ডার। আর কাসেম সোলেইমানি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তারা দুজনেই নিহত হন।

গালিবাফ বলেন, ‘নতুন আঞ্চলিক বিন্যাসে বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে আসছে; যুক্তরাষ্ট্র এ অঞ্চল থেকে সম্মানজনকভাবে সরে যাওয়ার পথ খুঁজছে। নদী থেকে সমুদ্র (রিভার টু দ্য সি) পর্যন্ত বিস্তৃত জায়গাজুড়ে জায়নবাদী শাসনব্যবস্থার যে প্রকল্প ছিল, তা এখন কেবলই এক অলীক স্বপ্নে পরিণত হয়েছে।’

 

ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের : দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে-এমন অভিযোগে ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে তেহরান হামলার অভিযোগ অস্বীকার করেছে। বুধবার ভোরের দিকে দেওয়া বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে এমন উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে যাবতীয় বাণিজ্য, বাণিজ্যিক আদান-প্রদান এবং আর্থিক লেনদেন স্থগিত করা হয়েছে।’ আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বারা তার দেশের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের প্রেক্ষাপটে এটি একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ (অন্যের ওপর দোষ চাপানোর উদ্দেশ্যে সাজানো কোনো ঘটনা) হতে পারে।

 

বাঘাই সতর্ক করে বলেন, এ দাবি ‘সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির পরিপন্থি।’ তিনি আঞ্চলিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা তেহরানের বিরুদ্ধে উত্থাপিত এসব ভিত্তিহীন অভিযোগ থেকে দূরে থাকে। তিনি আরও যুক্তি দেন, পরিস্থিতির যে কোনো নিরপেক্ষ মূল্যায়নে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড’কেও বিবেচনায় নিতে হবে।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ : যুদ্ধের প্রথম ছয় সপ্তাহে ইরান অন্য যে কোনো উপসাগরীয় দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) লক্ষ্য করে সবচেয়ে বেশি প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল। তারা যুক্তরাষ্ট্রের সম্পদ বা স্থাপনা হিসাবে চিহ্নিত লক্ষ্যবস্তুর ওপর ৫৩০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ডজনখানেক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছিল। তবে হামলা চালিয়ে কখনোই দায় অস্বীকার করেনি ইরান। সেক্ষেত্রে এবারের হামলা কারা চালিয়েছে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

 সোহেল রানাঃ তালতলীতে বিএনপির দুই গ্রুপের পালটাপালটি সভা কেন্দ্র করে দুদিন ধরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে ১টি ইয়ারগান এবং বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার গাবতলী এলাকা থেকে আটকরা হলো- তালতলীর আঙ্গারপাড়ার লিমন সিকদার, কলাপাড়ার চাকামইয়া এলাকার অনিক মজুমদার, বরগুনার কেওরাবুনিয়ার মো. জামাল, নরাইলের লোহাগড়ার জিহাদ খান ও বরগুনার কেওরাবুনিয়ার হৃদয় মোল্লা।

জানা যায়, গত শনিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের দেওয়া একটি বক্তব্য কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরই জেরে দুই গ্রুপ বুধবার পালটাপালটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

পরে গাবতলী এলাকায় ৫ জনকে আটক করে পুলিশ। বিকালে মাহবুবুল আলম মামুনের চাচাতো ভাই আল আমিনের বাড়ি থেকে ১টি এয়ারগান উদ্ধার করে যৌথ বাহিনী। মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, জেলা বিএনপির প্রকাশ্য মদদে আমার লোকজনদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

আজকের সমাবেশে সন্ত্রাসী হামলা করার জন্য বহিরাগতদের ভাড়া করে এনেছে। মাহবুবুল আলম মামুন বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে আমি অবগত না। ওসি সাইদুল ইসলাম বলেন, এখনোও যৌথ বাহিনীর অভিযান চলছে।

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য পেয়েছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি। খবর এসপিএ’র।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই কুরআনের হাফেজ। এবারের প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী।

পাঁচটি পৃথক শাখায় আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন। বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য এক কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।