বাউফলে গলায় কলা আটকে দেড় বছরের শিশুর মৃত্যু
পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালিব নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে।
মৃত শিশু মোতালিবের বাবার নাম সোহেল প্যাদা। তিনি ঢাকার একটি প্লাইউডের দোকানে চাকরি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন বেলা ১১টার দিকে মোতালিবের সেজ বোন তাকে একটি কলা খেতে দেন।
খাওয়ার এক পর্যায়ে কলার একটি টুকরা তার গলায় আ’টকে যায়। তখন অবস্থার অবনতি হলে শিশুটির মা ও বোনেরা চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোস্তাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসক জানান, শিশুটির গলা থেকে কয়েক টুকরা কলা বের করা হয়।

আপনার মতামত লিখুন
Array