খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

হিজলায় অস্ত্র ঠেকিয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
হিজলায় অস্ত্র ঠেকিয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার সোনালী ব্যাংক থেকে এক ব্যবসায়ী টাকা তুলে যাওয়ার পথে অস্ত্র ঠেকিয়ে তিন লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। ২১ জুলাই সোমবার উপজেলার গৌরবদি ইউনিয়নের সাওরা বাজারের ব্যবসায়ী ইব্রাহীম সিকদার হিজলা সোনালী ব্যাংক থেকে তিন লক্ষ্য ৭০ হাজার টাকা উত্তোলন করে।

উত্তোলনকৃত টাকা নিয়ে বাড়ি ফেরার পথে চৌধুরী বাড়ি সংলগ্ন বাহারচর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামন থেকে কিছু বুঝে ওঠার আগে স্থানীয় চাঁদাবাজ ও ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে নিয়ে যায় নাপিত বাড়ির সামনে। সেখানে ইব্রাহিমকে এলোপাতাড়ি মারধর করে তার সাথে থাকা সম্পূর্ণ টাকা নিয়ে যায়। ইব্রাহিম তাৎক্ষণিক বিষয়টি তার আত্মীয় শুভ সরদারকে।

ভুক্তভোগী ইব্রাহীম সিকদার জানায় যারা তাকে অস্ত্র ঠেকিয়ে টাকা নিয়ে গেছে তাদেরকে তিনি ব্যাংকের সামনে দেখেছেন এমনকি সেখান থেকেই চক্রটি তার পিছু নিয়েছে। ছিনতাইকারীদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন স্থানীয় হাসেম গাজীর পুত্র সুমন গাজী, বাউশিয়া গ্রামের মজু ব্যাপারীর পুত্র সোহাগ বেপারী, কাঞ্চন আকনের পুত্র বশির আকন, মাসুদ হাওলাদারের পালিত মেয়ের স্বামী হাসান সহ কয়েকজন।

ভুক্তভোগী ইব্রাহিম আরও জানান উপায়ান্ত পেয়ে তার নিকটতম আত্মীয় খুন্না গোবিন্দপুর গ্রামের সোহাগ সরদারকে নিকট ছুটে যায়। সোহাগ তার বাবা ইব্রাহিম সরদারকে বিষয়টি অবহিত করে। একপর্যায়ে বিষয়টি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরীকে জানানো হয়।

তিনি সমাধান করে দেয়ার প্রতিশ্রুতি দেন তবে আইনের সহযোগিতা নিতে চাইলে বাধা প্রদান করেন তিনি। এবং ছিনতাইকারীদের কাছ থেকে তিন লক্ষ টাকা উদ্ধার করে ভুক্তভোগী ইব্রাহীমকে দেয়া হয়েছে। বাকিটা টাকার জামিনদার বিএনপির ওই নেতা।

সমাধানের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা খোকন দপ্তরি জানান, বিষয়টি পারিবারিক সমাধান করা হয়েছে।বিষয়টি ২৪ জুলাই বৃহস্পতিবার উপজেলা আইন শৃঙ্খলা সভায় উত্থাপিত হয়। আইনশৃঙ্খলা সভার সদস্য সচিব হিজলা থানা অফিসার ইনচার্জ কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি ছিনতাইকারীদের বিরুদ্ধে। অভিযোগ স্থানীয় সচেতন মহলের। এমনকি ছিনতাইকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

ভুক্তভোগী ইব্রাহিম মোল্লার আত্মীয় বিএনপি নেতা ইব্রাহিম সরদার সহ একাধিক ব্যক্তি জানান চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রটি একসময় আওয়ামী লীগ নেতা বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পন্ডিত সাহাবুদ্দিন আহমেদের ছত্রছায়ায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। ৫ই আগস্ট এর পর ভোল পাল্টিয়ে বর্তমানে বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খোকন দপ্তরীর ছত্রছায়ায় চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই সহ নানা অপকর্ম সাথে জড়িত।

বিএনপির এই নেতা মিউচুয়ালী সেরা আন্তজেলা ডাকাত দলের সর্দার চিহ্নিত গরু চোর অর্ধশতাধিক মামলার আসামি রতন রাড়ি (বোবা রত্তন) এর গ্রুপটিও তিনি দেখবার করেন। সেখানেই ক্ষান্ত নয় কিছুদিন আগে উপজেলা সদর মুসলিম সুইটস এ বিদ্যুৎপৃষ্ঠে এক কর্মচারীর মৃত্যুতে ১২ লক্ষ টাকা করেছেন এই নেতা।

এছাড়াও বিভিন্ন সূত্রে জানা যায় এই চক্রটি উপজেলা সদরটেকের বাজার এবং ব্যাংকের সামনে নিয়মিত অবস্থান করে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। হিজলা থানা ওসি শেখ আমিনুল ইসলাম জানান, লিখিতভাবে কোন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।