খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

স্বাস্থ্যখাত সংস্কার নিয়ে আন্দোলনকারীদের তিন দফা দাবি যৌক্তিক: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
স্বাস্থ্যখাত সংস্কার নিয়ে আন্দোলনকারীদের তিন দফা দাবি যৌক্তিক: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেছেন, স্বাস্থ্যখাত সংস্কার নিয়ে আন্দোলনকারীরা যে তিন দফা দাবি তুলেছে তা যৌক্তিক। তবে তা বাস্তবায়নে দীর্ঘসময় লাগবে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং কর্মকর্তাদের পাশাপাশি সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় সভায় তিনি আরো বলেছেন, সেবার মান বৃদ্ধিতে লোকবল, অবকাঠামোগত পরিবর্তনে সময় লাগবে।

আন্দোলনকারীদের বিষয়ে তিনি বলেন, এটা কি সরকারকে বেকাদায় ফেলে তৃতীয়পক্ষের কেউ ফায়দা লোটতে চায় কিনা, তা ভাবতে হবে। তবে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

অপরদিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালের স্বাস্থ্য পরিসেবা বৃদ্ধির পাশপাশি দেশব্যাপী স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলনকারীরা বুধবার ১৭দিন পাড় করেছেন। এরমধ্যে পাঁচদিন ধরে তারা নগরীর নথুল্লাবাদে মহাসড়ক অবরোধ করায় যানচলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা এই অবরোধ পালন করছেন।

অন্যদিকে শের-ই বাংলা মেডিক্যালের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অনশনে রয়েছেন। এসময় তাদেরকে অনশন ভাঙ্গানোর চেষ্টা করা হলেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্যদের অনুরোধ রাখেননি অনশনরতরা। তারা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলার দাবি করেন।

এরপূর্বে মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন অনশনরতদের জন্য ফল নিয়ে গেলে তাও রাখেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। অনশরতদের সাথে কথা বলে ব্যর্থ হয়েছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর।

আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠক মহিউদ্দিন রনি বলেন, সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে আমাদের এই আন্দোলন। আমাদের দাবি স্বাস্থ্য উপদেষ্টাকে স্বশরীরে বরিশালে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিতে হবে। তিনি (স্বাস্থ্য উপদেষ্টা) বরিশালে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।