সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন কাজী আব্দুল্লাহ আল রাসেল
বরিশাল সদর উপজেলার ২নং কাশিপুর ইউনিয়নের গড়িয়াপাড় এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে শুরু হয়েছে মনোনয়ন কার্যক্রম।
এ উপলক্ষে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল রাসেল। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের নিজস্ব ভবনে নির্বাচন কমিশনার ও ক্লাবের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমানের হাত থেকে তিনি এ মনোনয়নপত্র গ্রহণ করেন।
উল্লেখ্য, কাজী আব্দুল্লাহ আল রাসেল দীর্ঘদিন ধরে সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তার মনোনয়নকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন
Array