খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

শম্ভু-রিমনসহ আ.লীগের ২৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
শম্ভু-রিমনসহ আ.লীগের ২৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরগুনা//

বরগুনা জেলা বিএনপি অফিস ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের ২৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির এক কর্মী।

বুধবার বরগুনার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ মামলা গ্রহণ করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে এসএম নঈমুল ইসলাম বাদী হয়ে ১৫৮ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

জানা গেছে, বাদী শহিদুল ইসলাম বিএনপি কর্মি, সহকারী পাবলিক প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য।

২০২৩ সালের ৩০ মে বেলা অনুমান ৩ টার দিকে ঘটনা দেখিয়ে তিনি আদালতে অভিযোগ করেন, প্রধান আসামি বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভুর নেতৃত্বে ২৩১ আওয়ামী লীগ নেতাকর্মী বরগুনা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এসময় তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করে।

বাদী শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে এতদিন মামলা করতে পারিনি। তদন্ত হলে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে।

বরগুনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবদুল ওয়াসি মতিন বলেন, আমি শুনেছি শহিদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগের ২৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে। আমরা অল্প দিনের মধ্যে মিটিং ডেকে সভায় আলোচনা করব। মামলায় প্রধান আসামি করা হয়েছে।

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, সদ্য সাবেক সংসদ সদস্য সুলতানা নাদিরা, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বরগুনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালি অলি, সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আক্তারুজ্জামান বাহাদুর।

আসামি শাহাবুদ্দিন সাবু বলেন, জেলা বিএনপির নেতারা বাদী হয়ে মামলা করে না। তারা জানেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো করে তাদের রাজনৈতিক কি পরিচয় আছে আমাদের জানা নেই। তবে এই কালচার থেকে বের হয়ে আসা উচিৎ।

বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা সাংবাদিকদের বলেন, আমাদের দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় আগে একটি মামলা হয়েছে। সেই মামলার বিষয় আমি কিছু জানতাম না। ওই দিন আমার মেয়ে মারা যায়। আজকে যে মামলা হয়েছে তাও আমি কিছু জানি না।

একই ঘটনাস্থল একই ঘটনা দেখিয়ে বিশেষ ক্ষমতা আইনে এসএম নঈমুল ইসলাম চলতি বছর ৩০ মে ১৫৮ জন আওয়ামী লীগ নেতাকর্মি সাংবাদিক, আইনজীবীর বিরুদ্ধে একটি মামলা করে। সেই মামলায় ঘটনা দেখিয়েছে ২০২৩ সালের ১৭ মার্চ।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।