খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটে অবস্থিত পদ্মা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় সাত মাসের এক প্রিম্যাচিউর নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

পরিবারের দাবি, প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকা সত্ত্বেও সিজারিয়ান অপারেশন করানো হয়, যার ফলে জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটির মৃত্যু ঘটে। জানা যায়, শনিবার (২৬ জুলাই) উপজেলার কালিকাপুর এলাকার বাসিন্দা রাকিব হোসেন তার সাত মাসের গর্ভবতী স্ত্রী খাদিজা বেগমকে প্রসব ব্যথা অনুভব করলে পাতারহাটের পদ্মা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক, দ্রুত সিজারিয়ান অপারেশন না করলে গর্ভের শিশু বাঁচানো সম্ভব হবে না। চিকিৎসকদের কথায় আশ্বস্ত হয়ে খাদিজার পরিবারের সদস্যরা অপারেশনের জন্য রাজি হন।

পরবর্তীতে ডা. মাহমুদা জাহান মিতু ও ডা. ফারাবীর তত্ত্বাবধানে রাত ১১টার দিকে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। তবে, জন্মগ্রহণকারী শিশুটি ছিল সাত মাসের প্রিম্যাচিউর, যার তৎক্ষণাৎ ইনকিউবেটর, অক্সিজেন, এনআইসিইউ (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট), সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) ও বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন ছিল। কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালে এসব কোনো সুযোগ-সুবিধা না থাকায় সদ্যোজাত শিশুটির অবস্থা অবনতি ঘটে। অপারেশনের পরপরই শিশুর অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ রাকিবের মা ও বোনের কাছ থেকে একটি বন্ড সই করিয়ে নেয়।

রোববার সকালে নবজাতককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়, অথচ খাদিজা বেগমকে রেখে দেওয়া হয় পদ্মা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারেই। সেদিন রাতেই শিশুটির মৃত্যু ঘটে।

বরিশাল মেডিকেলের চিকিৎসকরা জানান, প্রিম্যাচিউর শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা না দেয়ায় মৃত্যু ঘটেছে। নবজাতকের বাবা রাকিব হোসেন অভিযোগ করে বলেন, শুধু টাকা আয় করার লোভে একটি নির্দয় সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের অশিক্ষিত ভেবে যা বলেছে তা-ই বিশ্বাস করেছি। অথচ, তারা জানতেন এই শিশুর জন্য এনআইসিইউ অপরিহার্য ছিল। তারা জানতেন না, সাত মাসের শিশু প্রিম্যাচিউর? যদি জানতেন, তবে এমন স্থানে সিজার করার সাহস পেল কীভাবে?

ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

ভোলা সদর উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ইট বোঝাই ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম চৌধুরী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তবে ট্রাকটি আটক করলেও পালিয়েছে ঘাতক চালক। মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

সিরাজুল ইসলাম আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অবদার আলী মালের ছেলে এবং পেশায় একজন কৃষক।

নিহতের ভাতিজা নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, সিরাজুল তালতলী বাজার থেকে বাড়ির জন্য প্রয়োজন বাজার শেষে সড়ক অতিক্রম করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঘুইংগারহাট এলাকা থেকে ভোলা সদরগামী ইট বোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয় বিক্ষুব্ধরা ট্রাকটি আটক করে সড়ক অবরোধ করে প্রায় আধাঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। এতে বন্ধ হয়ে যায় ভোলার গুরুত্বপূর্ণ এ সড়কের যানবাহন চলাচল।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এছাড়া স্থানীয়দের দাবি, প্রতিনিয়ত ওই এলাকায় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হচ্ছে। এসব দুর্ঘটনারোধে ওই এলাকায় গতিরোধকের দাবিও জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক মো.গোফরান বলেন, স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়ার পর আমরা ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। এ ঘটনায় নিহতের পরিবার বলেছে তারা মামলা করবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

 

মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ধারাবাহিক ফোন কলের অংশ হিসেবে দ্বিতীবারের মতো পেজেশকিয়ানকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট। তার সঙ্গে দীর্ঘ আলাপে দ্রুত উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন।

এর আগে গত ৬ মার্চ তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল, যখন পুতিন পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষ করেন। এরপর ৯ মার্চ পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে কথা বলেন।

বিবৃতি অনুযায়ী, মঙ্গলবারের ফোনালাপে ‘ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পুনরায় আলোচনা করা হয়েছে।

এর আগে ৯ মার্চ ট্রাম্পের সঙ্গে তার প্রায় এক ঘণ্টা ফোনে কথা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়। এরপরেই ট্রাম্প বলেছিলেন যে, শিগগিরই যুদ্ধ শেষ হচ্ছে।

জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ণ
জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

 

(মঙ্গলবার) বিকেলে দীর্ঘ বৈঠকের পর এ কমিটি গঠন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

পাঁচ সদস্যের কমিটির প্রধান হিসেবে রয়েছেন চিফ প্রসিকিউটর। অন্য সদস্যরা হলেন—প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

প্রসিকিউশন জানায়, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয় অনুসন্ধানে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। সদ্য পদত্যাগ করা সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার বিষয়টিও তদন্ত করবে এ কমিটি।

এ দিন দুপুরে সাইমুম রেজার অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এটা গুরুতর অভিযোগ। এমন কিছু আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি জানি না।