খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

মেহেন্দিগঞ্জে স্কুল ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে স্কুল ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : নিখোঁজের ১৯ দিন পর অস্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনাটি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামের। নিহত অস্টম শ্রেনীর ছাত্রী মরিয়ম আক্তার ওই গ্রামের কবির হাওলাদারের মেয়ে।

আজ শনিবার বিকেলে নিহত মরিয়মের বাবা জানিয়েছেন, গত ৭ জুলাই নিজ শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব কাদিরাবাদ স্কুল থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে মরিয়ম নিখোঁজ হয়।

যথাসময়ে মরিয়ম স্কুল থেকে বাড়ি ফিরে না আসায় স্কুল, সহপাঠী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মরিয়মের কোন সন্ধান মেলেনি।পরবর্তীতে গত ৮ জুলাই নিখোঁজের ঘটনায় তিনি (কবির হাওলাদার) কাজিরহাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

কবির হাওলাদার আরো জানান, গত ২৫ জুলাই সন্ধ্যায় স্থানীয় মিলন খান তাকে ফোন করে জানায় একই এলাকার মিরাজ বেপারীর পরিত্যক্ত টিনের ঘরের পাশের ডোবায় একটি লাশের অংশ ভাসছে।

খবর পেয়ে তিনি (কবির) ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের অর্ধগলিত অংশ বিশেষ দেখতে পেয়ে কাজিরহাট থানা পুলিশকে অবহিত করেন।

কাজিরহাট থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের একটি পায়ের অংশসহ শরীরের বিভিন্ন অংশ বিশেষ পরিত্যক্ত ডোবার থেকে উদ্ধার করে।

এসময় লাশের সাথে থাকা সবুজ স্কুল ড্রেস এবং কালো রঙ্গের কোমর বন্ধনী এবং স্কুল ব্যাগ দেখে মরিয়মের বাবা লাশ সনাক্ত করেন। ওসি আরও জানিয়েছেন, উদ্ধার হওয়া লাশের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় নিহত মরিয়মের বাবা কবির হাওলাদার বাদী হয়ে কাজিরহাট থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।