খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

মৃত্যুর ৩ বছর পর খালাস বিসিসি’র সাবেক মেয়র কামাল

ফাহিম ফিরোজ ॥
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ
মৃত্যুর ৩ বছর পর খালাস বিসিসি’র সাবেক মেয়র কামাল

মৃত্যুর ৩ বছর পরে দুর্নীতি মামলা থেকে খালাস হলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র, কেন্দ্রীয় বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল।

বুধবার (২৩ জুলাই) আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৩ জুলাই) হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ সরোয়ারদী শুনানির পর এ আদশে দেন। শুনানিতে ২০২০ সালরে ৯ নভম্বের বরিশাল বিভাগীয় বিশেষে জজ আদালতের প্রদত্ত রায় এবং দোষী সাব্যস্ত করার আদেশ বাতিল করেন।

জানা গেছে, অর্থ আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ১১ অক্টোবর আহসান হাবিব কামালসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাসেদ। মামলার এজাহারে বলা হয়, ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন পর্যন্ত প্রতারণার মাধ্যমে আসামিরা ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করেছেন। ওই সময় আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন। পরবর্তিতে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন। আর অন্য আসামিদের মধ্যে তিনজন পৌরসভায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন, অন্যজন ছিলেন ঠিকাদার।

এই মামলার তদন্তের পর ২০১১ সালের ১৯ জুলাই আহসান হাবিব কামাল, সিটি করপোরেশনের বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওই সময়ের সহকারী প্রকৌশলী খান মো. নূরুল ইসলাম, ওই সময়ের পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ইসাহাক, উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সত্তার ও ঠিকাদার জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গত বছর ২০ নভেম্বর বরিশাল বিভাগীয় বিশেষ জজ মো. মহসিনুল হক পাঁচ আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেন।

সেই সঙ্গে আহসান হাবিব কামাল ও জাকির হোসেনকে এক কোটি টাকা করে জরিমানা করা হয়। এই রায় ঘোষণার পর আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০২০ সালের ৩০ নভেম্বর হাইকোর্ট আপিল গ্রহণ করে আর্থিক দণ্ড স্থগিত করে।

এরপর আহসান হাবিব কামাল এই মামলায় জামিন আবেদন করে। সে আবেদনের শুনানি শেষে ২০২১ সালের ১৫ জুন জামিন আদেশ দেন হাইকোর্ট। এদিকে ২০২২ সালের ৩০ জুলাই রাত ১১টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহসান হাবিব কামাল মৃত্যুবরণ করেন। মৃত্যুর ৩ বছর পর দুর্নীতির এই মামলা থেকে খালাস হলেন তিনি।

মরহুম আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন বলেন, তৎকালীণ স্বৈরাচারী সরকার আমার নিরাপরাদ বাবার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতি মামলা দিয়ে হয়রানী করেছেন। ১৫ বছর পরে হলেও আমরা ন্যায় বিচার পেয়েছি। দুর্নীতির দায় থেকে মুক্তি পেয়েছেন আমার মরহুম বাবা। শিঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মামলার সাথে জড়িতদের মুখোস উন্মোচন করবেন বলে জানান তিনি।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।