খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

বাকেরগঞ্জে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গণতন্ত্রের শত্রুদের প্রতিহত করে আগামী নির্বাচনে জনগন বিএনপিকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রের শত্রু। বিগত ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি । তখন গণতন্ত্র ছিলনা। গণতন্ত্র পুনরুদ্ধার ও সঠিক ভোটাধিকার প্রয়োগে আমাদের যে লড়াই সেই লড়াইয়ের ফসল পূর্ণতা পাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। ফ্যাসিবাদ পতনের জন্য আমরা লড়াই করেছিলাম। জুলাই-আগস্টে অসংখ্য ছাত্র-জনতা, শ্রমজীবী ও সাধারণ মানুষ জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকেরগঞ্জ বন্দরে বিএনপির অস্থায়ী কার্যালয় শেষ হয়।

র‍্যালীর পূর্বে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে মিছিলে মিছিলে সমাবেশস্থল জনসমুদ্রে রুপ নেয়।

বাকেরগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক এ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লার সঞ্চালনায় র‍্যালী পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক শিকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, বাকেরগঞ্জের টাকার বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কর্মীদের দিয়ে পকেট কমিটি দেয়া হয়েছে। দলের ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাদের জায়গা দেয়া হয়নি। আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আওয়ামী লীগ নেতাদের সাথে যাদের ছবি থাকবে তাদের কমিটিতে রাখা যাবেনা। তার সেই নির্দেশ উপেক্ষা করে জেলা বিএনপি নেতারা বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র কমিটিতে টাকার বিনিময়ে অযোগ্যদের পদ পদবী দিয়েছে। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ। আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে বিএনপিকেই নির্বাচিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এ্যাড. রাজন।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।