খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

বরিশালে হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে কাফন মিছিল

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
বরিশালে হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে কাফন মিছিল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের মতো কর্মসূচি পালিত হয়েছে। সাধারণ ছাত্র-জনতার ব্যানারে শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীরা প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ সহকারে সদর রোড অবরোধ করেন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখান থেকে কাফন মিছিল নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের গেটে যান। সেখানে হয়রানি বন্ধসহ দাবিসমূহ তুলে ধরে স্লোগান দেন।

আন্দোলনকর্মী মহিউদ্দিন রণি বলেন, দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাসেবা কেন্দ্র হচ্ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ এখানে সাধারণ মানুষ এসে নানান সিন্ডিকেটের কারণে চিকিৎসা বঞ্চিত হন। এখানে চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা, যন্ত্রপাতি থাকলেও পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখে সিন্ডিকেট। এসবের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। যতদিনে হাসপাতালে অব্যবস্থাপনা দূর না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে।

আরেক আন্দোলনকর্মী আসিফ বলেন, হাসপাতালটি এখন আর হাসপাতাল নেই। সকল ক্ষেত্রে দুর্নীতি চলছে। সাধারণ মানুষ চিকিৎসা সেবা পান না। সরকারি হাসপাতালে কেন মানুষ চিকিৎসা সেবা পাবে না তা নিশ্চিত করতেই আমাদের প্রচেষ্টা।

তিনি বলেন, আমাদের আন্দোলনের সাথে বরিশালবাসী একমত। তারাও আমাদের সমর্থন দিয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগে মিছিল সহকারে অবস্থান করলে হাসপাতালের কর্তৃপক্ষ আন্দোলনকর্মীদের সাথে কথা বলেন। তারা আশ্বস্ত করেন দ্রুত সময়ের মধ্যে সংকটগুলো সমাধানের চেষ্টা করবেন।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।