খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

বরিশালে জজ কোর্টের কর্মচারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
বরিশালে জজ কোর্টের কর্মচারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

বরিশালে জজ কোর্টের এক কর্মচারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনাের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামের দিনমজুর অভিনয় চন্দ্র দাস।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তার বাবার মৃত্যুর পর চাচারা তাদের প্রাপ্য জমি দখল করে নেয়। বিষয়টি নিয়ে ২০২২ সালের ৩০ ডিসেম্বর গ্রাম্য আদালতে মামলা হয় এবং স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাপঝোপের মাধ্যমে কিছু জমি ফেরত পান। তবে তা মানতে নারাজ তার চাচারা।

অভিযোগকারী দাবি করেন, তার ছোট চাচা নিরঞ্জন চন্দ্র দাস বর্তমানে জজ কোর্টে পেশকার হিসেবে কর্মরত আছেন। চাকরির প্রভাব খাটিয়ে তিনি এলাকায় প্রভাবশালী একটি রাজনৈতিক দলের ক্যাডারদের সাক্ষী বানিয়ে তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সি.আর ১০২/২৫ (বন্দর) মামলার অনুকূলে জি.আর ৪৮/২৫ (বন্দর) মিথ্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে উভয় পক্ষ লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আপোষ মীমাংসা করে স্বাক্ষর করলেও বাদী নিরঞ্জন চন্দ্র দাস নতুন মামলা দেয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে, প্রয়োজনে নির্যাতন মামলাও করা হবে।

অভিযোগকারী অভিনয় চন্দ্র দাস বিভাগীয় কমিশনারের কাছে আবেদন জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিয়ে তার পরিবারকে মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা করতে এবং তাদের ভিটাবাড়ি দখলমুক্ত রাখতে। অভিযোগের সঙ্গে রোয়েদাদ, অচলনামা, চার্জশিট ও লিগ্যাল এইডের আদেশনামার কপিও দাখিল করেছেন।

অভিযোগের বিষয়ে বরিশাল জজ কোর্টের বেঞ্চ সহকারী নিরঞ্জন চন্দ্র দাসের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।