খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

বরিশালের আকাশে আবারো ডানা মেলছে বিমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
বরিশালের আকাশে আবারো ডানা মেলছে বিমান

ব্যাপক গনদাবীর মুখে পনের দিনের মাথায় বরিশালের আকাশে সিমিতাকারে আবার ডানা মেলতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান।

উড়জাহাজ সংকটের কথা বলে গত ২৫ জুলাই থেকে বরিশাল সেক্টরে বিমান-এর ফ্লাইট স্থগিত করা হয়। গত ২৪ জুলাই বিকেলে শেষ ফ্লাইটে বিপুল সংখ্যক যাত্রী ভ্রমনের পরেই কতৃপক্ষ বরিশাল সেক্টরে ফ্লাইট স্থগিত করে।

তবে আগামী ৮ আগষ্ট থেকে সিমিতকারে, সপ্তাহে দুটি ফ্লাইট নিয়ে বরিশালে আবার ফিরেছে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থাটি। ৮ আগষ্ট থেকে শুক্রবার ও রবিবার বরিশাল-ঢাকা আকাশপথে বিমান-এর ৭৪ আসনের ‘ড্যাস ৮ কিউ-৪০০’ মডেলের উড়জাহাজ যাত্রী পরিবহন করবে। ইতোপূর্বে বৃহস্পতিবার বিকেলেও এ সেক্টরে বিমান ফ্লাইট পরিচালন করত।

বরিশালের যাত্রী সাধারন সহ বিভিন্ন ট্রাভেল এজেন্সীর পক্ষ থেকে যেকোনভাবেই বৃহস্পতিবার বিকেলের ফ্লাইটটি পূণর্বহালের দাবী জানান হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান-এর বরিশাল সেক্টরের একাধিক দায়িত্বশীল সূত্রও ‘বৃহস্পতিবার বিকেলের ফ্লাইট যাত্রীদের কাছে অধিকতর গ্রহনযোগ্য’ বলে জানিয়েছেন।

এ ব্যপারে বিমান-এর পরিচালক বিক্রয় ও বিপনন-এর ইতোপূর্বে  জানিয়েছিলেন, ‘উড়জাহাজ সংকটের কারণেই বরিশাল সহ আরো দুটি সেক্টরে সাময়িক ফ্লাইট বন্ধ রাখতে হচ্ছে। ‘খুব শিঘ্রই বরিশাল সেক্টরে বিমান আবার ফ্লাইট পরিচালন শুরু করবে’ বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।

অপরদিকে নাম প্রকাশ না করার শর্তে ফ্লাইট পরিচালন সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘বরিশাল সেক্টরে ফ্লাইট বন্ধের কোন পরিকল্পনা নেই। অন্তত দুটি উড়জাহাজ পরিচালনযোগ্য হলেই আমরা বরিশালে ফিরব’ বলে জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবারের ফ্লাইটটির বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান, ‘যাত্রীদের সুবিধার বিষগুলো বিবেচনায় নিয়েই আমরা সবকিছু চেষ্টা করে যাচ্ছি ।

তবে যেহেতু উড়জাহাজের সংকট রয়েছে, সেহেতু এই মূহুর্তেই সবকিছু সম্ভব নাও হতে পারে’ বলেও জানান তিনি। উল্লেখ্য, অভ্যন্তরীন সেক্টরের জন্য বিমান-এর বহরে ৭৪ আসনের ৫টি ‘ড্যাস ৮ কিউ-৪০০’ মডেলের উড়জাহাজ থাকলেও তার দুটি আপতত চলাচল অযোগ্য। যা মেরামত অত্যন্ত সময় ও ব্যায় সাপেক্ষ। অপর ৩টির মধ্যে দুটি পরিপূর্ণ মেরামতে অন্তত একমাস সময় লাগবে বলেও জানা গেছে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।