খুঁজুন
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ, ১৪৩৩

ফার্স্ট লুকে চমকে দিলেন রাশমিকা-নওয়াজ, মুক্তি দীপাবলিতে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
ফার্স্ট লুকে চমকে দিলেন রাশমিকা-নওয়াজ, মুক্তি দীপাবলিতে

একদিকে প্রেম, অন্যদিকে অন্ধকার অতীতের ছায়া—সব মিলিয়ে এক অন্য রকম ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘থামা’। ভ্যাম্পায়ার থিমে তৈরি এই রোমান্টিক কমেডির শুটিং জমজমাটভাবে চলছে উটির ঘন জঙ্গলে।

সিনেমাটিতে জুটি হয়ে আসছেন আয়ুষ্মান খুরানা আর রাশমিকা মান্দানা। এ ছাড়া এক রক্তচোষা ভ্যাম্পায়ার চরিত্রে হাজির হবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, যার নাম যক্ষসান।

বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে দেখা যাবে রাম গোপাল বাজাজের চরিত্রে।
সোমবার সিনেমাটির মুখ্য চরিত্রদের লুক প্রকাশ্যে এসেছে। গল্পে আয়ুষ্মানের নাম অলোক। আলো-আঁধারীতে নায়কের মুখে ছড়িয়ে রয়েছে অজানা রহস্য।

অন্যদিকে রাশমিকার নাম তারকা। লম্বা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে যেন প্রথম লুকেই ভয় ধরালেন নায়িকা‌। অন্তর্জালে ফার্স্ট লুক আসতেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। এই ছবি ঘিরে আগ্রহ যেন আরো বেড়ে গেছে সিনেমাপ্রেমীদের মাঝে।

আগামীকাল আসবে সিনেমাটির টিজার। আদিত্য সারপোটদার পরিচালিত এই সিনেমাটি আসছে দীপাবলিতে মুক্তি পাবে বলে জানা গেছে।

 

বরিশালে শাপলা বিল দেখতে এসে পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
বরিশালে শাপলা বিল দেখতে এসে পর্যটকের মৃত্যু

‎বরিশালের উজিরপুরে শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পানিতে পড়ে রাকিব বেপারী (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার সাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রাকিব বেপারী ঝালকাঠি জেলার বাসিন্দা বলে জানা গেছে।

‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব বন্ধুদের সঙ্গে শাপলা বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। একপর্যায়ে নৌকায় ভ্রমণের সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন।

‎স্থানীয়রা জানান, রাকিব সাঁতার জানতেন না, ফলে পানিতে পড়ে তিনি আর নিজেকে রক্ষা করতে পারেননি।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

‎‎উল্লেখ্য, সাতলা শাপলা বিল দেশের অন্যতম জনপ্রিয় একটি প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। শাপলার মৌসুমে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসেন। তবে অনেক পর্যটক সাঁতার না জানায় এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়।

‎‎এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত তদারকি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

চরমোনাইয়ে ক্রয়কৃত জমি দখলের পায়তারা, বাধা দেয়ায় হামলা-ভাংচুর, গুরুতর আহত-১ 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
চরমোনাইয়ে ক্রয়কৃত জমি দখলের পায়তারা, বাধা দেয়ায় হামলা-ভাংচুর, গুরুতর আহত-১ 
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৬নং রাজারচর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম বিপ্লব নামের একজন গুরুতর আহত হয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  জানা  গেছে, আহত আমিনুল ইসলাম বিপ্লবের পিতা মৃত: মকবুল হোসেন হাওলাদারের ৩০ বছর আগের ক্রয়কৃত সম্পদ দখলের চেষ্টা করে আসছে একই এলাকার ছত্তার মোল্লার ছেলে মোঃ শহিদুল ইসলাম মোল্লা ও ওয়াহিদুল সহ আরও কয়েকজন। এ নিয়ে পূর্বে থেকেই একটি দ্বন্দ্ব চলে আসছে।
এর ধরাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২৪ সালে একটি মামলা দায়ের করেন জমির মালিক আমিনুল ইসলাম বিপ্লব। মামলা দায়ের করার কারণে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ শহিদুল ইসলাম মোল্লা গং।  এ নিয়ে একাধিকবার শালিশ বৈঠকে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হলেও মিমাংসা হয়নি। গত ২১ জুলাই চরমোনাই বিশ্বাসের হাট বাজারে বিপ্লবের সাথে কথাকাটি হলে এক পর্যায়ে বিপ্লবের বাড়িতে গিয়ে হামলা ও তার মায়ের গায়ে হাত তোলার চেষ্টা করে মোঃ শহিদুল ইসলাম মোল্লা ও ওয়াহিদুল সহ আরও কয়েকজন। খবর পেয়ে বাড়িতে গিয়ে এর প্রতিবাদ করলে বিপ্লবের উপর অতর্কিত হামলা চালায়। এসময় বিপ্লবের উপর কিল ঘুষি ও তাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে ইট-পাটকেল নিক্ষেপ করলে বিপ্লব গুরুত্বর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।
আহত বিপ্লব জানান, আমার বাড়ির কিছু লোকজন একত্রিত হয়ে আমার বাবার ক্রয়কৃত সম্পদ বহুদিন ধরে দখল করার চেষ্টা করে আসছে। এতে আমি বাধা দিলে বিভিন্ন সময় আমাকে গুরুতর জখম ও হত্যার হুমকি প্রদান করে। এ ঘটনায় আমি একটি মামলা দায়ের করি।  মামলার পরে আমাদের উপর পরবর্তীতে আবারও অতর্কিত হামলা চালিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার সমস্ত প্রমাণ থানা এবং কোর্টে দেয়া আছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য গত ২১ জুলাই ধার্র্য করা হলে আসামী পক্ষ আমাদের নানাভাবে ভয় ভীতি দেখায় এবং হত্যার হুমকি প্রদান করে। এক পর্যায়ে বাজারে কথার কাটাকাটি হলে আসামিপক্ষ আমাদের বাড়িতে গিয়ে ঘর ভাঙচুর করার চেষ্টা করে এবং আমার মায়ের গায়ে হাত দেয়ার চেষ্টা করে।
খবর পেয়ে আমরা বাড়িতে গেলে তারা সকলে আমাদের উপর হামলা চালায় এবং আমার উপরে ইট-পাটকেল নিক্ষেপ করে। বিপ্লব আরও জানায়, হামলাকারী শহীদুল ইসলাম মোল্লা ও ওয়াহিদুল ইসলাম মোল্লার নিক্ষেপ করা ইটে আমি আঘাতপ্রাপ্ত হই এবং বর্তমান চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি আছি। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় দায়িত্বশীলদের কাছে এ বিষয়ে সুষ্ঠু ও উপযুক্ত বিচারের জোর দাবি জানাই।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।