খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

নির্মানাধিন নভথিয়েটার দখল করে নিলো ববি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ
নির্মানাধিন নভথিয়েটার দখল করে নিলো ববি শিক্ষার্থীরা

ক্লাসরুম সংকটের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা নির্মাণাধীন নভোথিয়েটার ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটেক) দখল করে নিয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই দুই প্রতিষ্ঠান দখল করে তারা। নির্মাণ সম্পন্নের চূড়ান্ত পর্যায়ে থাকা স্থাপনা দুটি এখনও নির্মাণকারী প্রতিষ্ঠান হস্তান্তর করেনি। এ সময় ববি শিক্ষার্থীরা নভোথিয়েটার দখল করে ‘অ্যাকাডেমিক ভবন ৩’ লেখা ব্যানার টাঙিয়ে দেয়। এর আগে শিক্ষার্থীরা চতুর্থ দিন শ কাঁ‌ট ববির মূল গেটের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল, যার ফলে জনদুর্ভোগ দেখা দেয়।

শিক্ষার্থীদের বক্তব্য, প্রায় এক মাস ধরে অবকাঠামোগত সংকট, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহণ ব্যবস্থা নিশ্চিতের দাবিতে আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এখনও কেউ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই তারা এই দুই স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এখন থেকে এই দুই স্থাপনা বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাকাডেমিক ভবন ৩’ হিসাবে ব্যবহৃত হবে।

এর আগে তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধের পর শিক্ষার্থীরা স্থাপনা দুটি দখলের ঘোষণা দেয়। এরপর ববির ছাত্রাবাসসহ পার্শ্ববর্তী মেস বাসায় থাকা শিক্ষার্থীরা মিছিল করে নভোথিয়েটার ও ভোলা রোড সংলগ্ন নির্মাণাধীন বিটেক ভবন দখল করে নেয়।

ববি শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গণস্বাক্ষর, মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি এবং মহাসড়ক অবরোধ করলেও আমাদের দাবির প্রতি কেউ কর্নপাত করেনি। তাই বাধ্য হয়ে আমরা এই স্থাপনা দুটি নিয়ন্ত্রণে নিয়েছি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৭টি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থী পাঠদান করছেন, কিন্তু কক্ষ সংখ্যা মাত্র ৩৬টি। কক্ষ সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে পাঠদান করা হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বৃদ্ধি পাচ্ছে।’

বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।