খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

নাটোরে ডাকাতির ঘটনায় যৌথ অভিযানে পিরোজপুরে ডাকাত গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
নাটোরে ডাকাতির ঘটনায় যৌথ অভিযানে পিরোজপুরে ডাকাত গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে সিআইডি ও পুলিশের যৌথ অভিযানে ইব্রাহিম হোসেন (২৬) ও আলা আমিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) গভীর রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লক্ষীদিয়া বাড়ৈখালি গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আজ রোববার বিকালে ওসি মোঃ মারুফ হোসেন। গ্রেফতারকৃত ইব্রাহিম হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কয়রা গ্রামের বাসিন্দা শরীফুল ইসলামের ছেলে এবং আল আমিন একই গ্রামের বাসিন্দা।

থানা সুত্রে জানা গেছে, নাটোর সদর থানায় দায়েরকৃত একটি ডাকাতির মামলা রয়েছে যার মামলা নম্বর: ৩; তারিখ: ০৩/০৮/২০২৫; ধারা: ৩৯৫/৩৯৭/৩৪। মামলার আসামীদের গ্রেফতারের জন্য গোপন সংবাদের ভিক্তিতে ইন্দুরকানী থানা পুলিশের সহায়তা নিয়ে নাটোর থেকে আসা সিআইডি লক্ষীদিয়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম হাওলাদারের বাড়িতে অভিযোগ চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, সম্প্রতি লক্ষীদিয়া গ্রামে চুরি ও ডাকাতির ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এসব অপরাধের পেছনে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃতদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত বাড়ির মালিক জাহিদুল ইসলাম হাওলাদারের গতিবিধিও স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরেই সন্দেহজনক বলে দাবি করেছেন।

ইন্দুরকানী থানার এসআই আশিক বলেন, গ্রেফতারকৃত ইব্রাহীমকে গ্রেফতার দেখিয়ে। আল আমিনের কোন সংশ্লিষ্টতা না পাওয়া পরিবারের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পাশাপাশি বাড়ির মালিক জাহিদুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, নাটোরের একটি ডাকাতি মামলার এক আসামি পালিয়ে এসে ইন্দুরকানীতে আশ্রয় নিয়েছিল। নাটোর থেকে সিআইডি এসে আমাদের সহায়তা নিয়ে আসামিদের গ্রেফতার করে। তাকে আইনী প্রক্রিয়া শেষে নাটোরে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে নাটোর জেলার সিআইডির ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন এর কাছে জানতে চাইলে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।