খুঁজুন
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

নাজিরপুরে যোগাযোগ সংকটে ২০ হাজার মানুষের দুঃসহ ভোগান্তি

নাজিরপুর প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
নাজিরপুরে যোগাযোগ সংকটে ২০ হাজার মানুষের দুঃসহ ভোগান্তি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ০৩ নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের গ্রামীণ সড়কে কালভার্ট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় ভোগান্তিতে পরেছেন দেউলবাড়ী, বিলডুমুরিয়া,মনোহরপুর, সোনাপুর সহ মালিখালী ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। গত দুই মাস পূর্বে কালভার্টটির মাঝবরাবর অনেকখানি জায়গা ভেঙে গেলেও এখন পর্যন্ত তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিন ঘুরে দেখা যায়, ০৩ নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের গাওখালী বাজারের পশ্চিম পাড় হতে একটি ইটের সলিংয়ের সড়ক রয়েছে। সড়কটির উত্তর অংশে হালদার বাড়ি সংলগ্ন প্রায় ১৫বছর আগে নির্মিত কালভার্টটি দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি।

এলাকাবাসী জানায়, ফসলি জমির পানি নিষ্কাশনের জন্য এই স্থানে কালভার্ট আকারের ছোট ব্রিজটি নির্মাণ করা হয়। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও কালভার্টটি আর সংস্কার করা হয়নি। আগে সামান্য ভাঙা থাকলেও দুই মাস ধরে কালভার্টটির মাঝ বরাবর এক তৃতীয়াংশ ভেঙে গেছে।

গ্রামের মো.ইস্রাফিল ব্যাপারী জানান, বেশ কিছুদিন আগে কালভার্টের একটি সাইড ভেঙে পড়ে। এ সড়ক দিয়ে দেউলবাড়ী, বিলডুমুরিয়া,মনোহরপুর,সোনাপুরসহ বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করেন। এই সড়ক দিয়েই স্থানীয় কৃষকেরা ধানসহ ও বিভিন্ন কৃষিজ পণ্য বাজারে নিয়ে যান। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত ভাড়ায় চালিত প্রায় ৪০ টির মত মোটরসাইকেল জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। কালভার্টটি ভেঙে যাওয়ায় আমরা চরম দুর্ভোগে পড়েছি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সংস্কার বা মেরামতের উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছি। জনসাধারণের চলাচলে কোনো ধরনের অসুবিধা না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপার দেউলবাড়ি দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল জানান, ব্রিজটি নতুন করে স্থাপনের চেষ্টা অব্যাহত রয়েছে, আশা করি অচিরেই এলাকাবাসী সুসংবাদ পেয়ে যাবে।

 

 

 

বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের এক আদালত।

বুধবার বিকেলে এ রায়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামিকে একই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।

দণ্ডপ্রাপ্ত আনিচ সরদার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কাণ্ডপাশা গ্রামের কাশেম সরদারের ছেলে।

মামলার বিবরণ দিতে গিয়ে ওই আদালতের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ জানান, ২০০৭ সালের ১০ মে কাণ্ডপাশা গ্রামের এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক আনিচ সরদার।

“এ ঘটনায় ১৩ মে গৌরনদী থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার তরুনীর মা। ওই বছরের ২৭ অগাস্ট আনিচের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুবে আলম।”

এ মামলার ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয় বলে জানান তিনি।

রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বরিশালে আগুনে পুড়ল ৩ বসতঘর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
বরিশালে আগুনে পুড়ল ৩ বসতঘর

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব লক্ষীপাশা গ্রামে হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ জানান, ঘটনাস্থলে যাওয়ার পর সড়ক সরু হওয়ায় অগ্নিনির্বাপক গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করানো সম্ভব হয়নি। পুকুরের পানি ব্যবহার করে আগুন নেভানোর কারণে কিছুটা দেরি হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, প্রথমে ওই বাড়ির মজিবুর হাওলাদারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের শাহআলম হাওলাদার ও হাসান হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সব মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ায় তারা পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেননি।ঘটনার পর বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না-রাজিব আহসান

হিজলা প্রতিনিধি 
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না-রাজিব আহসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী রাজিব আহসান এর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান  তার বক্তব্যে বলেন, আমি এমপি হলে অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না।

নানা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে একটি পৌরসভা, উপজেলা অডিটরিয়াম, উপজেলা কমপ্লেক্স ভবন, নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণসহ নানা প্রতিশ্রুতি। এছাড়াও সাধারন নাগরিকের সুবিধার নিশ্চিত এর লক্ষ্যে পুলিশ প্রশাসনের হয়রানি থেকে মুক্ত করা হবে।

 

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন সুমন, সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন  সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাপ হোসেন খোকন। বিকাল তিনটা থেকেই উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আলাদা আলাদা মিছিল এসে জনসভায় অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।