খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

নাজিরপুরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতার জামায়াতে যোগদান

নেছারাবাদ প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
নাজিরপুরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতার জামায়াতে যোগদান

পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত এক নেতা জামায়াতে যোগদান করেছেন। চলতি বছরের ৯ মে স্থায়ীভাবে তাঁকে বহিষ্কার করা হয়।

স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত এবং সদ্য জামায়াতে যোগদান করা ওই নেতার নাম মো. ইস্রাফিল হাওলাদার। একই সঙ্গে জাতীয় পার্টির নাজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান জামায়াতে যোগদান করেছেন।

শুক্রবার সকালে না‌জিরপুর দা‌খিল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তাঁরা জামায়াতে যোগদান করেন। ইস্রাফিল নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি ও জাতীয় পা‌র্টির ৫০ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইস্রা‌ফিল হাওলাদার ব‌লেন, ‘আমি ছোট থেকে বিএনপি করতাম। দলের জন্য জেল খেটেছি। বিএনপির চাঁদাবাজিতে বাধা দিতে গিয়ে উল্টো চাঁদাবাজ হয়েছি। আমি চক্রান্তের শিকার হয়ে বহিষ্কৃত হয়েছি। মূলত আমি খেয়াল করেছি, বিএন‌পি ইসলা‌মিক আদ‌র্শের নয়। তাই আমি জামায়া‌তে যোগদান করেছি। জামায়াত একটি আদর্শিক দল।’

নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ইস্রাফিলকে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগে চলতি বছরের ৯ মে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। নাজিরপুর উপজেলা বিএনপির সুপারিশে এবং কেন্দ্রের নির্দেশে তাঁকে বহিষ্কার করা হয়।’

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।