খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

নলছিটি সেটেলমেন্ট অফিসে ঘুস বাণিজ্য’র ভিডিও ভাইরাল

এনায়েত করিম
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
নলছিটি সেটেলমেন্ট অফিসে ঘুস বাণিজ্য’র ভিডিও ভাইরাল

ঝালকাঠির নলছিটি সেটেলমেন্ট অফিসের খারিজ সহকারী আব্দুল লতিফ (অতিরিক্ত দায়িত্ব রেকর্ড কিপার) ব্যাপক ঘুস বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। অফিসে প্রকাশ্যে সেবা গ্?হীতাদের কাছ থেকে তার ঘুস নেওয়ার প্রমাণ গোপন ক্যামেরায় ধরা পড়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ষাটোর্ধ সেবা গ্রহীতা পকেট থেকে ৫০০ টাকার একটি নোট বের করে দেন। আব্দুল লতিফ সরাসরি হাতে না নিয়ে ড্রয়ার খুলে দিলে গ্রহীতা টাকাটি সেখানে রেখে দেন।

এভাবে ঘুস নেওয়ার অভিনব কৌশল চালু করেছেন তিনি। সরেজমিনে জানা যায়, ওই বৃদ্ধ ব্যক্তি পর্চা তুলতে গিয়ে ঘুস দিতে বাধ্য হয়েছেন। স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ২০২১ সালে নলছিটিতে যোগদানের পর থেকেই আব্দুল লতিফ অফিসে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলেন। নানা অজুহাতে সেবা গ্রহিতাদের হয়রানি করে তিনি নিয়মিত ঘুস গ্রহণ করে আসছেন।

তার ঘুস গ্রহণ এখন যেন নিত্যদিনের ব্যাপার। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী সেবাগ্রহীতারা মুখ খুলতে শুরু করেছেন। তারা অভিযোগ করে বলেন, “ সেটেলমেন্ট অফিসে কোনো কাজই ঘুস ছাড়া হয় না। আব্দুল লতিফ এমন এক ঘুসের সাম্রাজ্য গড়ে তুলেছেন, যেখানে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে।” হাসান মৃধা নামের এক ব্যক্তি জানান, আব্দুল লতিফ তার মামার কাছ থেকে একটি কাজের জন্য ৮ হাজার ৫০০ টাকা ঘুষ নিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল লতিফ সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মজিদুল ইসলাম বলেন, “আমরা কোনো অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।” অন্যদিকে, উপজেলার ভুক্তভোগী বাসিন্দারা আব্দুল লতিফের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্?হণের দাবি জানিয়েছেন।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।