খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩৮০ মৃত্যু : বিআরটিএ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩৮০ মৃত্যু : বিআরটিএ

গত জুলাই মাসে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৫৪২ জন। আজ বুধবার এই পরিসংখ্যান তুলে ধরেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদরে সই করা সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদনটি বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিআরটিএ বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এসবের মধ্যে ঢাকা বিভাগে ১১৩টি দুর্ঘটনায় ১০৩ জন নিহত ও ১৫১ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০০টি দুর্ঘটনায় ৮৯ জন নিহত ও ৯২ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৪৯টি দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।

খুলনা বিভাগে ৪৪টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ২৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ৩০টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৯৯ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ৪৩টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ২৩টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

বিআরটিএ বলেছে, জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মধ্যে যেসব যানবাহন সম্পৃক্ত ছিল সেগুলোর মধ্যে সর্বোচ্চ ১১৭টি বাস। দ্বিতীয় অবস্থানে মোটরসাইকেল ১১৬টি। এছাড়া ১৭টি জিপ ১৭টি, ট্রাক বা কভার্ডভ্যান ১৩৩টি, পিক আপ ৪০টি, মাইক্রোবাস ১৫টি, অ্যাম্বুলেন্স ১টি, ভ্যান ৯টি, ট্রাক্টর ৬টি, ইজিবাইক ১০টি, ব্যাটারিচালিত রিকশা ১৪টি, অটোরিকশা ৩৭টি ও অন্যান্য যান ১২৭টিসহ ৬৪২টি যানবাহন রয়েছে।

এসবের মধ্যে জিপ তিনজন, বাস দুর্ঘটনায় ৪৭ জন, ট্রাক বা কভার্ডভ্যান দুর্ঘটনায় ৪৮ জন, পিকআপ দুর্ঘটনায় ১৮ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ১৯ জন মারা গেছেন।

এছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় ৮৩ জন, ভ্যান দুর্ঘটনায় ১৭ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ১ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৫ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৬ জন, অটোরিকশা দুর্ঘটনায় ২৮ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৮৫ জনসহ মোট ৩৮০ জন নিহত হয়।

তবে সরকারি এই হিসাব একদিন আগে তুলে ধরা সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যানের চেয়ে কম। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দেশে গত জুলাই মাসে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ৮৫৬ জন। এর মধ্যে ১৩১টি দুর্ঘটনার সঙ্গে মোটরসাইকেলের যোগ রয়েছে, যাতে মারা গেছে ১০৯ জন।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।