পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট
পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ভুক্তভোগী সহিদুল ইসলাম (৪৮), মোসাম্মৎ আকলিমা বেগম (৪২), লালবানু (৮৫), মো. সানাউল্লাহ (২০) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন।
সহিদুল ইসলাম জানান, তিনি গরু কেনাবেচার ব্যবসা করেন। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে অনেক বেলা পর্যন্ত কারও ঘুম ভাঙছিল না। এক পর্যায়ে বাড়ির অন্য সদস্যরা ডাকাডাকি করে রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। শব্দ পেয়ে জেগে উঠেন। কিন্তু শারীরিকভাবে প্রচন্ড দুর্বল অনুভব করেন। ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখেন। দুর্বৃত্তরা বাড়ির মূল দরজা ভেঙে প্রবেশ করে জানালা দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে সবাইকে অচেতন করে ঘরে ঢুকে আলমারিতে থাকা দুই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণলঙ্কার নিয়ে গেছে। পরে স্বজনরা উদ্ধার করে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। চুরির রহস্য উদঘাটনে আমরা কাজ করছেন। দুষ্কৃতকারী শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

আপনার মতামত লিখুন
Array