খুঁজুন
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র, ১৪৩২

চরফ্যাশনে কাজ না করেই ১৮৮টি প্রকল্পের বরাদ্দে নয়ছয়

ভোলা প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
চরফ্যাশনে কাজ না করেই ১৮৮টি প্রকল্পের বরাদ্দে নয়ছয়

ভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে সম্প্রতি নুরাবাদ ইউনিয়নের লোকজন মানববন্ধন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরফ্যাশনে গত অর্থবছরে টিআর (টেস্ট রিলিফ), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় ১৮৮টি প্রকল্পের জন্য প্রায় ৬ কোটি ২৫ লাখ ৮৩ হাজার টাকা এবং ২৫৫ টনের বেশি গম বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরের ১৫ মার্চের মধ্যে এসব প্রকল্পের কাজ শতভাগ শেষ করার সরকারি নির্দেশ ছিল।

কয়েকটি প্রকল্প ঘুরে দেখা গেছে, এওয়াজপুর ইউনিয়নের দক্ষিণ মাদ্রাজ মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন রাস্তা সংস্কারের জন্য কাবিটার বরাদ্দ দেওয়া হয় ৮ লাখ ১০ হাজার টাকা। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ আলাউদ্দিন ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, রাস্তায় কোনো কাজ হয়নি। ফলে স্কুলের শিক্ষার্থীদের আসা-যাওয়ার সমস্যা হচ্ছে।

হাজারীগঞ্জের মোজাফফরিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা সংস্কারে টিআরের ৩ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও সরেজমিনে দেখা গেছে কোনো কাজ হয়নি। দাঁড়িয়ে আছে জরাজীর্ণ টিনশেড ঘর। জানতে চাইলে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোতাহার বলেন, ‘মাদ্রাসার জন্য আমি ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ পেয়েছি। সেই টাকা দিয়ে ইট কিনে রেখেছি। বর্ষার পর কাজ শুরু করব।’

আবহাওয়া ঠিক হলে কাজ আবার শুরু করা হবে। কাজ সমাপ্ত ছাড়া কোনো প্রকল্প বাস্তবায়ন কমিটিকে (সিপিসি) বিল দেওয়া হবে না। হাজারীগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কাবিটার আওতায় ৪ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ হলেও দেওয়া হয়েছে মাত্র ৫০ হাজার টাকা। কিন্তু তা দিয়ে স্কুলের সামনে কিছু অংশের দেয়াল নির্মাণ করতে গিয়ে ৬০ হাজার টাকা চলে গেলে বলে জানান প্রধান শিক্ষক মো. সফিউল্লাহ। তিনি বলেন, ‘এই প্রকল্প করতে গিয়ে আমাদের নিজেদের অনেক অর্থ ব্যয় হয়েছে।’

নুরাবাদ ইউনিয়নের পূর্ব চর তফাজ্জল এ ছালাম দাখিল মাদ্রাসার মাঠ ভরাটের জন্য টিআর প্রকল্পে ৩ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও মাদ্রাসার সহকারী মৌলভি ফরিদউদ্দিন জানান, তাঁরা পেয়েছেন ৬০ হাজার টাকা। কিন্তু সেই টাকা দিয়ে এত দিন কোনো কাজ হয়নি।

জানতে চাইলে কাজের দায়িত্বে থাকা নুরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন হাওলাদার বলেন, ‘সেখানে এত দিন বৃষ্টির কারণে কাজ করা সম্ভব হয়নি। এখন পাঁচ দিন ধরে মাঠে বালু ফেলা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাগজে-কলমে শতভাগ কাজ দেখিয়ে প্রকল্পগুলোর বরাদ্দের অর্থ ও গম উত্তোলন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্তরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) সঙ্গে যোগসাজশে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে টাকা তুলে নিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পিআইও মো. অলিউল্লাহ।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, ‘যেগুলোর কাজ হয়নি বা অনিয়ম রয়েছে, সেগুলোর কাজ হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা কিছুটা সময়ের জন্য কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। আবহাওয়া ঠিক হলে কাজ আবার শুরু করা হবে। কাজ সমাপ্ত ছাড়া কোনো প্রকল্প বাস্তবায়ন কমিটিকে (সিপিসি) বিল দেওয়া হবে না।’

সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচ সদস্যকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচ সদস্যকে সংবর্ধনা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বরিশাল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ ভ্রমণ। কুয়াকাটা সমুদ্র সৈকতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ১০ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত দুইদিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারের সাধারণ সভা এবং আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে নুতনত্ব ছিল সাংবাদিকতায় পঞ্চাশ বছরপূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচজন জ্যেষ্ঠ সাংবাদিককে সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রথম বারের মতো এমন আয়োজন এবং শেষ বয়সে এমন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সংবর্ধিত জ্যেষ্ঠ সাংবাদিকরা।

এর আগে শুক্রবার বিকেল ৪টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে হোটেল রয়েল হেরিটেজে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা ২০২৫। ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

এরপর উম্মুক্ত আলোচনা শেষে বরিশালে সাংবাদিকতায় ৫০ বছর পার করা বরিশাল প্রেসক্লাবের পাঁচজন জ্যেষ্ঠ সাংবাদিককে সম্মাননা পদক প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে। যাঁরা পদক পেয়েছেন তাঁরা হলেন- জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অরূপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, তপংকর চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট তপন চক্রবর্তী।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাবেক সভাপতি ও আনন্দ ভ্রমণ বাস্তবায়ন উপ-পরিষদের আহবায়ক কাজী আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, নির্বাহী সদস্য কমলসেন গুপ্ত, সিনিয়র সদস্য আখতার ফারুক শাহীন ও ক্রীড়া সম্পাদক খান রুবেল।

জীবনের শেষ বয়সে এসে সাংবাদিকতার স্বীকৃতি এবং সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মহান এই পেশায় ৫০ বছর উৎসর্গ করা সিনিয়র সাংবাদিকরা। তারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকদের প্রতি। ভবিষ্যতেও জ্যেষ্ঠ সাংবাদিকদের এমন সম্মাননা প্রদানের আয়োজন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক।

এদিকে সাধারণ সভা শেষে রাতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র’ এবং হাউজি খেলা। প্রেসক্লাব সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে ওঠে আরও প্রানবন্ত। এছাড়াও হাসি-ঠাট্টা এবং গল্প আড্ডায় মেতে ওঠেন সাংবাদিকরা।

বরিশালের ফুটপাত রাস্তা ও পার্ক থেকে অবৈধ স্থাপনা অপসারণে নগর ভবনের নোটিশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
বরিশালের ফুটপাত রাস্তা ও পার্ক থেকে অবৈধ স্থাপনা অপসারণে নগর ভবনের নোটিশ

 বরিশাল মহানগরীর অনেক রাস্তা ও ফুটপাত সহ পার্ক এবং শ্রান্তি বিনোদনের স্থানগুলো ক্রমশ অবৈধ দখলে চলে যাবার মধ্যে নবনিযুক্ত প্রশাসক তা উদ্ধারে তৎপড় হলেও কতটা সফলকাম হতে পারবেন সে বিষয়ে নগরবাসী সময়ের অপেক্ষা করছেন। আগামী ১০ এপ্রিলের মধ্যে নগরীর ফুটপাত, রাস্তা এবং বিভিন্ন পার্ক সহ শ্রান্তি বিনোদণের স্থানগুলো থেকে সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ সম্বলিত মাইকিং চলছে নগর ভবনের পক্ষ থেকে। তবে ৮ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত কোন অবৈধ দখলদার সরকারি জায়গা ছেড়ে দেয়নি।

অপরদিকে নগরীর বেলপার্ক সহ বিভিন্ন পার্ক ও শ্রান্তি বিনোদনের স্থানগুলোতে বিদায়ি নগর প্রশাসক রায়হান কাওসারের সময় থেকে দৈনিক ভাড়ার ভিত্তিতে যে-সব দোকানপাট ও ভাসমান খাবারের দোকানসমুহ স্থাপন করে গন দুর্ভোগ বৃদ্ধি করা হয়েছে, তাদের বিষয়ে নগর প্রশাসক কি করবেন, তাও দেখার অপেক্ষায় নগরবাসী।

নানা সমস্যা আর অনিয়মের বেড়াজালে বন্দী বরিশাল মহানগরীর প্রশাসক হিসেবে গত ১৬ মার্চ দায়িত্ব গ্রহণ করে এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন নগর ভবনের দুর্নীতি দুর সহ একটি সুশৃঙ্খল নগরী উপহার দেয়ার কথা বলছেন। ইতোমধ্যে তিনি দিনরাত নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন। বিভিন্ন সমস্যা সরেজমিনে প্রত্যক্ষ করা সহ তাৎক্ষণিক সিদ্ধান্তও দিচ্ছেন। প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সহ নগর ভবনেও সর্বস্তরের মানুষের সাথে কথা বলে সবার মতামত গ্রহণ করেছেন। সমস্যা চিঞ্হিত করে সেভাবে এগুনোর চেষ্টাও করছেন নতুন প্রশাসক। এসব সভাগুলোতে নগর প্রশাসক নগরীর জনদুর্ভোগ সম্পর্কে ধারণা সহ নগরবাসীর চাহিদার বিষয়েও অবগত হয়েছেন।

কিন্তু পাহাড় পরিমাণ দুর্ভোগ, দুর্নীতি আর জঞ্জালের এ নগরীকে সুশৃঙ্খল ব্যবস্থায় নিয়ে আসার দায়িত্ব যে নগর ভবনের, সেখানের প্রশাসকের পাশে কতজন আন্তরিক ও নিরলশ কর্মী তিনি পাবেন তা নিয়ে সন্দিহান সাধারণ নগরবাসীও।

এ নগরীতে ফুটপাত সহ সাধারণের চলাচলের রাস্তা দখলের মহোৎসব চলছে গত কয়েক বছর ধরে। এমনকি খোদ নগর ভবনের সামনে চকবাজার সড়ক ও ফজলুল হক এভেনিউ’র ফুটপাত পেরিয়ে মূল সড়ক পর্যন্ত দখল হয়ে গেছে। নবগ্রাম রোড-চৌমহনী লেকের পাড় পেরিয়ে বরিশালÑফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কটিও বেদখল আর উদ্ধারের নানা খেলা প্রত্যক্ষ করছেন নগরবাসী।

এ নগরীর ঐতিহ্যবাহী বেলপার্ক সহ শ্রান্তি বিনোদনের যে সীমিত সুযোগ ছিল, তাও কেড়ে নিয়েছে অবৈধ দখলদারগন। এমনকি এসব পার্ক ও শ্রান্তি বিনোদণের স্থানগুলো বহু আগেই তার মূল চরিত্র হারিয়ে নগরবাসীর দুর্ভোগের স্থানে পরিণত হয়েছে। উপরন্তু মাস কয়েক আগে সাবেক নগর প্রশাসক রায়হান কাওসার ২৪ ঘণ্টার নোটিশ দিয়ে বেলপার্ক সহ কয়েকটি এলাকা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার অল্প কয়েকদিনের মাথাই তারা প্রায় বৈধতা নিয়েই ফিরে এসেছে। এখন পুরো পার্কটি যুড়ে অবৈধ দখলদারদের রাজত্ব। এসব অবৈধ দোকানীগন এখন নগর ভবনের টোল কালেক্টরদের প্রতিদিন ২০ টাকা খাজনা (?) দিয়ে বৈধতা লাভ করেছে বলে দাবি করছে।

অনুরূপভাবে পুরো নগরীর বিভিন্ন স্থানে অবৈধ দখলদারদের রাজত্ব চলছে। এমনকি গত ২ এপ্রিল সিটি প্রশাসক নগরীর নবগ্রাম রোড-চৌমহনী লেকের অভ্যন্তরে ‘মিউজিক্যল ফোয়ারা’ স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেও সে ভিত্তি ফলকের পাশে রাজকুমার ঘোষ রোডটির দক্ষিণ কোন সহ লেকটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব পাড়েও অবৈধ দোকানের অত্যাচারে পুরো লেকটি তার চরিত্র হারিয়েছে অনেক আগেই।

আর এরইমধ্যে আগামী ১০ এপ্রিল অবৈধ দখলদারদের স্বেচ্ছায় সরে যাবার ডেট লাইন নির্ধঅরিত আচে। সব অবৈধ স্থাপনা অপাসারনে গত সপ্তাহখানেক ধরে এ নগরীতে প্রচারণা চালাচ্ছে নগরভবন। কিন্তু নগরভবনের এ প্রচারণা ও উদ্যোগ কি লোক দেখানো, না দায়সারা ভাবে দায়িত্ব এড়ানো, তা দেখার অপেক্ষায় আছেন নগরবাসী।

তবে বিষয়টি নিয়ে সিটি প্রশাসক বার বারই তার দৃঢ়তার কথা বলছেন। অপরদিকে প্রশাসক যে-সব সভাগুলো করেছেন সমাজের বিভিন্নস্তরের মানুষের সাথে, সবখানেই একটি কথা উঠে এসেছে, ‘এনগরীতে যারা করা দেয়, তাদের নানা নাগরিক সুবিধা সহ সুস্থ সমাজ ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে দিচ্ছে যারা কর দেয়না তারা’। এমনকি ‘এনগরীতে করদাতারই ক্রমশ অবাঞ্ছিত হয়ে যাচ্ছে’ বলেও অভিযোগ উঠেছে।

পাশাপাশি এসব অবৈধ স্থাপনার ৯০ ভাগই পথ খাবারের দোকান। আর ঐসব অস্বাস্থ্যকর পথ খাবারের দোকানের কারণে এনগরীর জনস্বাস্থ্য ব্যবস্থাও ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলেও অভিযোগ রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত বছর বরিশাল অঞ্চলের শুধু সরকারি হাসপাতালেই ৭৯ হাজার নারী-পুরুষ ও শিশু ডায়রিয়া সহ নানা ধরনের পেটের পীড়া নিয়ে ভর্তি হয়েছিলেন। যারমধ্যে বরিশাল মহানগরীরও প্রায় ১০ হাজার মানুষ রয়েছে।

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

হামের প্রার্দুভাব ঠেকাতে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় আজ রোববার থেকে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকার কার্যক্রম চলবে।

 

এ ছাড়া আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই টিকা কার্যক্রম শুরু হবে, যা ১১ মে পর্যন্ত চলবে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সি শিশুরা এই টিকা নিতে পারবে।

এর আগে গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় কার্যক্রম শুরু হয়। এগুলো দেশের ১৮ জেলার আওতাধীন ৩০টি উপজেলায়।

রোববার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে তিনটি করে টিকাকেন্দ্র থাকবে।

চার লাখ ৯৪ হাজার ৬৮৯ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে ডিএনসিসি। ৬-৯ মাস বয়সি ৪৭ হাজার ৬৬৮ শিশুকে হামের টিকা দেবে ডিএনসিসি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ জানান, চার লাখ শিশুকে হামের টিকা দেওয়ার টার্গেট রয়েছে তাদের।