খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

গাজায় ‘ভয়াবহ দুর্ভিক্ষ’, সতর্ক করল শতাধিক সংস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
গাজায় ‘ভয়াবহ দুর্ভিক্ষ’, সতর্ক করল শতাধিক সংস্থা

গাজায় ‘ভয়াবহ দুর্ভিক্ষ’ ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে ১০০টিরও বেশি সাহায্য সংস্থা। তারা অভিযোগ করছে, ইসরায়েল খাবার প্রবেশের অনুমতি দিলেও তা গাজা উপত্যকার মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না।

 

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শুধু গত ২৪ ঘণ্টায় পুষ্টিহীনতায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

ইসরায়েল মঙ্গলবার দাবি করেছে, বর্তমানে গাজায় আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য অপেক্ষমাণ ৯৫০ ট্রাক সমপরিমাণ সাহায্য রয়েছে, যা তারা সংগ্রহ ও বিতরণ করতে পারেনি।

গাজার সব সীমান্ত পারাপারের পথ এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

সেভ দ্য চিলড্রেনসহ শতাধিক আন্তর্জাতিক ত্রাণ সংস্থা যৌথ বিবৃতি দিয়ে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

এতে বলা হয়েছে, ফিলিস্তিনিরা এখন এক অনিশ্চিত চক্রে আটকে পড়েছে—যেখানে একদিকে সহায়তা ও যুদ্ধবিরতির আশায় বুক বাঁধছে, অন্যদিকে প্রতিদিন ঘুম ভাঙছে আরও করুণ বাস্তবতায়।

ইসরায়েল স্বীকার করেছে, সাম্প্রতিক সময়ে গাজায় সরবরাহযোগ্য ত্রাণ প্রবেশ গুরুতরভাবে হ্রাস পেয়েছে। তবে তাদের দাবি—খাদ্য গাজায় রয়েছে, কিন্তু ত্রাণ সংস্থাগুলোর ব্যর্থতার কারণেই তা ক্ষুধার্ত মানুষের হাতে পৌঁছাচ্ছে না।

অন্যদিকে ত্রাণ সংস্থাগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ইসরায়েলের সঙ্গে নিরাপদ পথের সমন্বয় করতে না পারায় তারা ত্রাণ বিতরণে বাধার মুখে পড়ছে।

গত কদিনে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিজনিত কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে। গত দুই মাসে শত শত ফিলিস্তিনি খাবারের অপেক্ষায় থেকে নিহত হয়েছেন বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

গাজা থেকে বিবিসির প্রতিবেদক রুশদি আবু আলউফ জানিয়েছেন, সেখানে একজন বাসিন্দা তাকে বলেছেন, প্রতিদিন কেবল ডাল ও এক টুকরো রুটি খেতেই খরচ হচ্ছে ৬০০ শেকেল (প্রায় ১৩৩ পাউন্ড)।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, গাজায় তাদের স্থল ও বিমান অভিযান অব্যাহত রয়েছে। বুধবার হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গাজায় বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।