খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

খাবার রেষ্টুরেন্টে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ মালিক-ম্যানেজার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ
খাবার রেষ্টুরেন্টে মাদকবিরোধী অভিযান,  ইয়াবা-গাঁজাসহ মালিক-ম্যানেজার গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি ॥ নির্বাহী মেজিষ্ট্রেট ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ অভিযানে রোববার রাতে বরিশালের গৌরনদীর একটি খাবার রেষ্টুরেন্ট থেকে ৪৯ পিস ইয়াবা, প্রায় ১০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করেছে। এ সময় মাদক ব্যবসায়ী রেষ্টুরেন্ট মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে নির্বাহী মেজিষ্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর একটি যৌথ টীম রোববার রাত ৯টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন ফাতেমা হোটেল নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালায়।

এ সময় রেষ্টুরেন্টের ভেতর থেকে ৪৯ পিস ইয়াবা ও প্রায় ১০০ গ্রাম গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের হিসাবের খাতা, মাদক বিক্রির নগদ টাকা এবং মাদকদ্রব্য সেবনের কাজে ব্যবহৃত বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধর করা হয়।  অভিযানকালে রেষ্টুরেন্ট মালিক ও পুলিশের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মানিক মাঝি (৫৩) ও তার রেষ্টুরেন্ট ম্যানেজার উত্তম কুমার বনিক (৫৪)কে গ্রেফতার করা করা হয়। অভিযানের প্রস্তুতি টের পয়ে অপর মাদক ব্যবসায়ী রেস্টুরেন্ট কর্মচারী জাহাঙ্গীর ওরফে সাগর (২৫) সেখান থেকে পালিয়ে যায়।

অভিযানে নেতৃত্ব দানকারী নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ রাজিব হাসান জানান, রেষ্টুরেন্টটির পেছনে রান্নার রুমে রাখা এ সব সরঞ্জামাদি দিয়ে সেখানে বসে নিয়মিত মাদক সেবন করত বিভিন্ন স্থান থেকে আসা মাদক সেবীরা। একটি সূত্র জানায়, ওইদিন রাত সাড়ে ৮টার দিকে মাদকের একটি বড় চালান রেষ্টুরেন্টটিতে ঢুকেছিল। গোপন সূত্রে এ খবর জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়েছিল। অভিযানের প্রস্তুতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রেস্টুরেন্ট কর্মচারী জাহাঙ্গীর ওরফে সাগর মাদকদ্রব্যের বড় চালানটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই ফাইজুল ইসলাম হাওলাদার বাদি হয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মানিক মাঝি (৫৩), রেষ্টুরেন্ট ম্যানেজার উত্তম কুমার বনিক (৫৪) ও মাদক ব্যবসায়ী রেস্টুরেন্ট কর্মচারী জাহাঙ্গীর ওরফে সাগর (২৫) আসামী করে ওই রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।