খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

কলাপাড়ায় ২১ কেজির কোরাল বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

কলাপাড়া প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
কলাপাড়ায় ২১ কেজির কোরাল বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে মো. আল-আমীন খান নামের এক জেলের জালে ধরা পরেছে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল এক সামুদ্রিক কোরাল। মাছটি কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসলে খোলা ডাকের মাধ্যমে ১৬০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৮০ টাকায় বিক্রি হয়।

এ সময় মাছটি এক নজর দেখতে ভীর করে কুয়াকাটায় আগত অনেক পর্যটকসহ স্থানীয় সাধারণ মানুষ। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, কুয়াকাটায় এত বড় মাছ সচারাচর তেমন একটা পাওয়া যায় না। শনিবার (১৬ আগস্ট) সকালে কুয়াকাটা মাছ বাজারের খান ফিসে বিক্রির জন্য নিয়ে আসলে স্থানীয় খুচরা পাইকার খলিল হাওলাদার নামের এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।

জেলে মো. আল আমিন খান বলেন, প্রতিদিনের মতো আজও আমরা সমুদ্র থেকে মাছ শিকার করে তীরে ফিরছিলাম। এ সময় কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুর বন এলাকার মোহনায় একটি বড় মাছ সাতার কাটতে দেখি। এরপর আমরা সমুদ্রে নেমে সাঁতার কেটে কাছাকাছি গিয়ে একজনে লেজ এবং একজনে মুখের মধ্যে হাত ঢুকিয়ে মাছটি ধরে ফেলি। এরপর সবাই মিলে মাছটি নৌকায় উঠালে মাছটি মারা যায়।

কুয়াকাটা মাছ বাজারের খান ফিসের আড়ৎদার মো. আলমগীর খান বলেন, কুয়াকাটা বাজারে যেসব সামুদ্রিক মাছ বিক্রি হয় তা শুধু ছোট নৌকার মাছ। আর ছোট নৌকায় এত বড় মাছ পাওয়ার ঘটনা খুবই কম। এর কারণ হচ্ছে ছোট নৌকায় যেসব জাল থাকে ওই জালে এই মাছ ধরে রাখার শক্তি থাকে না। মূলত এসব মাছ পাওয়া যায় গভীর সমুদ্রের ট্রলারগুলোতে। তবে অসুস্থ থাকায় জেলেরা মাছটি ধরতে পেরেছে। আমাদের খান ফিসের মাধ্যমে মাছটি ডাকে বিক্রি হয়েছে, জেলেরা ভালো দাম পেয়েছে।

মাছটির ক্রেতা কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী মো. খলিল হাওলাদার বলেন, সচারাচর এতো বড় মাছ কুয়াকাটা বাজারে তেমন একটা পাওয়া যায় না। এ বছর এত বড় সাইজের কোরাল এই প্রথম আমাদের বাজারে। তবে মাছটি পেয়ে ওই নৌকার জেলেরা খুবই খুশি। মাছটির গায়ের রং এবং তাজা হওয়ায় আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো।

এ বিষয় বরাবরের মতো কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি নিষেধাজ্ঞার ফসল, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছে। খুব স্বাভাবিকভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়বে। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করেছে বিধায় সামনের দিনগুলোতে শুধু কোরাল নয়, ইলিশসহ সামুদ্রিক অন্যান্য সব ধরনের মাছ জেলেদের জালে ধরা পড়বে বলে আমি আশাবাদী।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।