খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

এনকেএম ই-কমার্স সোসাইটি এন্ড ইয়োথ অর্গানাইজেশন এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
এনকেএম ই-কমার্স সোসাইটি এন্ড ইয়োথ অর্গানাইজেশন এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এনকেএম ই-কমার্স সোসাইটি এন্ড ইয়োথ অর্গানাইজেশন এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো “ইচ্ছে পূরণ” দিয়ে। অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয় দি চেম্বার অফ কমার্স, বরিশাল অফিস কনফারেন্স রুমে, উপস্থিত ছিলেন প্রধান আলোচক প্রিন্স বাহউদ্দীন তালুকদার, উপপরিচালক (অতিরিক্ত) যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল। জহিরুল হক মানিক,সিনিয়র সহ সভাপতি, দি চেম্বার অফ কমার্স। জি এম আতাঁয়ে রাব্বি, পরিচালক দি চেম্বার অফ কমার্স হাফিজুর রহমান হিরা,পরিচালক, দি চেম্বার অফ কমার্স বরিশাল। সভাপতি গাজী রণী শ্রাবণী, প্রেসিডেন্ট এনকেএম এনকেএম ই-কমার্স সোসাইটি এন্ড ইয়োথ অর্গানাইজেশন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনকেএম ই-কমার্স সোসাইটি এন্ড ইয়োথ অর্গানাইজেশনের বরিশাল জেলা প্রতিনিধিরা, আসমা আক্তার, নাজমা আক্তার, সুলতানা রাজিয়া মুন, আবিদা সুলতানা, তামিমা আক্তার ইশা, ইমা আফরোজ, আর টি রাতুল, এন আমিন রাসেল।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নুসরাত দাউদ, আরজু আক্তার, মিরা দাস, আঁখি আল আমিন,বুলা দাস, নাদিয়া হক,সাহিদা হক,নুসরাত হিমেল,ইসরাত জাহান। প্রোগ্রাম এ কেক এবং নাস্তা স্পন্সর করেছেন নুসরাত দাউদ, ইমা আফরোজ, মিরা দাস, জিনাত নূর,শারমিন শিলা,সালমা আক্তার,তারানা হালিম,বেবি ঘোষাল এবং মাহামুদা আরজু।

প্রিন্স বাহাউদ্দীন বলেন, এনকেএম যুব উন্নয়ন এর অনেক আগে থেকেই যুক্ত, আমাদের বিভিন্ন কার্যক্রম এ তাদের অংশগ্রহণ ছিলো প্রশংসনীয়। উদ্যোক্তা উন্নয়ন এ তারা যে উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন সর্বদা তাদের পাশে থাকবে এবং সাপোর্ট করবে। সকল যুবরা যুব উন্নয়ন এ আসবেন এবং আমাদের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে সফল আত্মকর্মী হওয়ার আহব্বান রইল।

চেম্বার অফ কমার্স এর সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক বলেছেন, এনকেএম এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, আমরা সবসময় এসএমই উদ্যোক্তাদের পাশে থাকব, তাদের আর্থিক সহযোগিতার জন্য আমরা একটা ফান্ড করার প্লান করেছি, তাতে তাদের থেমে বা ঝিমিয়ে যাওয়া বিজনেস যেন সুন্দর ভাবে পরিচালনা করতে পারে।

চেম্বার অফ কমার্স এর ডিরেক্টর জিএম আতায়ে রাব্বী বলেন, এনকেএম এর সফলতা কামনা করছি, বরিশালে আপডেট চিন্তাধারা নিয়ে আমার দৃস্টিতে তারাই কাজ করছে, চেম্বার অফ কমার্স সবসময় তাদের পাশে থাকবে।

 

হাফিজুর রহমান হিরা বলেন, এনকেএম একদিকে উদ্যোক্তা উন্নয়ন এ তাদের ই-কমার্স এ দক্ষ করে তুলছে পাশাপাশি অনুদান দেয়ার মত একটা মহতী উদ্যোগও নিয়েছে, এটা আমার কাছে খুবই ভালোলেগেছে, সমাজের সকল স্তরের মানুষ যেন তাদের মত ভাবে তাহলে দেশে উদ্যোক্তা সেক্টরে দারুন কিছু ঘটবে।

সংগঠনের সভাপতি গাজী রণী শ্রাবণী বলেন, অফলাইনের উদ্যোক্তাদের অনলাইনে সফল এবং প্রতিষ্ঠিত করার লক্ষেই এনকেএম কাজ করে যাচ্ছে দীর্ঘ আট বছর। কারন বিশ্বে ১৩৭ মিলিয়নের বেশি ইন্টারনেট ইউজার, বিজনেসের জন্য এইটা একটা সম্ভাবনাময় প্লাটফর্ম, এখানে আমরা ঘরে বসেও আমাদের বিজনেসকে ভৌগোলিক গন্ডি পার হয়ে দেশের বাইরেও প্রেজেন্ট করতে পারছি। তাই প্রত্যেক উদ্যোক্তারই ই-কমার্স সেক্টরকে গুরুত্ব দেয়া উচিত।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।