খুঁজুন
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ়, ১৪৩৩

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিতরন, খেয়ে অসুস্থ্য অন্তঃস্বত্ত্বা নারী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিতরন, খেয়ে অসুস্থ্য অন্তঃস্বত্ত্বা নারী

আমতলী//

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে গত ১৬ জুলাই অর্ধশতাধিক অন্তঃস্বত্ত্বা নারীদের মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিতরণ করা হয়ে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঔষধ খেয়ে তারা অসুস্থ্য হয়ে পরেছেন।

বুধবার বৃষ্টি নামের ছয় মাসের অন্তঃস্বত্ত্বা এক নারীর স্বামী রনি খাঁন এমন অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে জড়িতদের শাস্তি দাবী করেছেন তিনি। জানাগেছে, আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার রনি খাঁন তার স্ত্রী বৃষ্টিতে নিয়ে গত ২৭ এপ্রিল আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অন্তঃস্বত্ত্বা হিসেবে চিকিৎসা নিতে যান। ওই সময় স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু তাকে গর্ভকালিন সেবা পেতে এএনসি ও পিএনসি কার্ড করে দেন। গত ১৬ জুলাই তিনি কার্ড নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স যান। ওই সময় তিনি অন্তঃস্বত্ত্ব নারী বৃষ্টিকে মেয়াদ উত্তীর্ণ ক্যালসিয়াম ও আয়রণ ঔষধ বিতরণ করেছেন।

অভিযোগ রয়েছে ওইদিন তিনি অর্ধ শতাধিক নারীদের মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিতরণ করেছেন। ওই ঔষধ খেয়ে বৃষ্টিসহ অনেক নারী অসুস্থ্য হয়ে পরেছেন। পরে বৃষ্টিকে তার স্বামী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। বুধবার এ বিষয়ে বেশ কয়েকজন অন্তঃস্বত্ত্বা নারী ও তাদের স্বজনরা আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযোগ দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

এ ঘটনা জানাজানি হয়ে গেলে স্বাস্থ্য সেবিকা ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সটকে পরেছেন। খোজ নিয়ে জানাগেছে, গত ১৬ জুলাই বিতরণ করা ক্যালসিয়াম ও আয়রণ ঔষধের মেয়াদ গত মে মাসে শেষ হয়ে যায়। ওই মেয়াদ উত্তীর্ণ ঔষধ স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু অর্ধ শতাধিক অন্তঃস্বত্ত্বা নারীদের মাঝে ওইদিন বিতরণ করেছেন।

ছয় মাসের অন্তঃস্বত্ত্বা নারী বৃষ্টি আক্তার বলেন, গত ১৬ জুলাই চিকিৎসা সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। ওই সময় স্বাস্থ্য সেবিকা আমাকে ক্যালসিয়াম ও আয়রণ ট্যাবলেট দেয়। ওই ঔষধ খেয়ে আমি অসুস্থ্য হয়ে পরেছি। পরে আমার স্বামী ক্যালসিয়াম ও আয়লণ ট্যাবলেটের নিচে দেয়া তারিখ দেখেন দুই মাস আগেই ঔষধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করেছেন তিনি।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু বলেন, এখানে আমার কোন দ্বায় নেই। হাসপাতাল কর্তৃপক্ষ যে ঔষধ আমাকে সরবরাহ করেছেন আমি ওই ঔষধই অন্তঃস্বত্ত্বা নারীদের মাঝে বিতরণ করেছি। কতজন নারীদের মাঝে ওইদিন ঔষধ বিতরণ করেছেন এমন প্রশ্নের জবাব দেননি তিনি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, গত ১৬ জুলাই বিতরণকৃত ঔষধের মেয়াদ গত মে মাসে উত্তীর্ণ হয়ে গেছে। এ ঔষধ বিতরণ করা মোটেও ঠিক হয়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, বিষয়টি আমি জেনেছি। বেশ কয়েকজন নারী ও তার স্বজনরা এসে অভিযোগ করেছেন। তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ কিভাবে বিতরণ করা হলো তাও খতিয়ে দেখা হবে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।