আমতলীতে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার
বরগুনার আমতলীতে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে ওই বৃদ্ধকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে দেখে কেউ কেউ মানসিক ভারসাম্যহীন মনে করেছিলেন।
বিকেলে সড়কের পাশের পুকুরে তার লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। বিকেলে ৫টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বলেন, ‘লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের পরিচয় এখনো যায়নি।

আপনার মতামত লিখুন
Array