খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

আগৈলঝাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

আগৈলঝাড়া প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজন আসামীকে গ্রেফতার করেছে, এবং ধর্ষিতা গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের এক গৃহবধূ তার খালুর বাড়িতে বেড়াতে যান পশ্চিমসুজনকাঠী গ্রামে। ২৬ সেপ্টেম্বর রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ২-৩ জনের একটি দল তাকে অপহরণ করে।

তারা গৃহবধূর মুখ বেঁধে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে পশ্চিমসুজনকাঠী গ্রামের দুলাল সরদারের ছেলে নাবিল সরদার, পূর্বসুজনকাঠী গ্রামের আলী বেপারীর ছেলে ফয়সাল বেপারীসহ তিনজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

ধর্ষিতা গৃহবধূ কোনোরকমে মুখের বাঁধন খুলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় ধর্ষকরা পালিয়ে যায়। ঘটনার পর ওই গৃহবধূ বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর রাতে আগৈলঝাড়া থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১২, ২৬-৯-২০২৫)।

পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে একই দিন মামলার অন্যতম আসামী ফয়সাল বেপারীকে বাইপাস সড়কের চৌরাস্তা মোড় থেকে গ্রেফতার করে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয় এবং ধর্ষিতা গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, “গৃহবধূর উপর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। একজন আসামীকে গ্রেফতার করে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।