নিখোঁজ ক্রুকে ফিরিয়ে আনতে কয়েক ডজন বিমান পাঠিয়েছিলাম: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ । ১২:৫৬ অপরাহ্ণ
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫-এর নিখোঁজ ক্রুকেও উদ্ধার করার বিষয়টি ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।উদ্ধার হওয়া ওই ক্রুকে একজন ‘কর্নেল’ হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ২৪ ঘণ্টা তাঁর অবস্থানের ওপর নজর রাখছিল এবং তাঁকে উদ্ধারের পরিকল্পনা করছিল।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা তাঁকে পেয়েছি! প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান চালিয়েছে। আমাদের অসাধারণ একজন ক্রু সদস্য, যিনি একজন সম্মানিত কর্নেল—আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে তিনি এখন পুরোপুরি নিরাপদ ও সুস্থ আছেন।’