১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ । ৬:০৬ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিটিভি ও বেতারে সিইসির ভাষণের মধ্য দিয়েই মূলত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

 

গতকালই নির্বাচন কমিশন জানিয়েছিল, আজ সোমবার বিটিভি ও বেতারকে চিঠি পাঠানো হবে। দুপুরে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বেতারকে প্রস্তুতি নিয়ে আসার জন্য চিঠি দেওয়া হয়েছে।

সূত্র জানায় বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ জন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যাতে তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন