আজ থেকে বরিশালে নতুন চারটি আদালতের কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ । ৫:০৯ অপরাহ্ণ

আজ রোববার থেকে বরিশালে নতুন চারটি আদালতের কার্যক্রম শুরু । এই আদালতের চারজন বিচারক আজ থেকে তাদের কার্যক্রম শুরু করবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর মো: শহিদুল হক। তিনি জানান, আজ থেকে বরিশালের নতুন চারটি আদালত তাদের কাজকর্ম শুরু করবে।

আদালতগুলো হল-বরিশাল মহানগর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। এই আদালতের বিচারক হচ্ছেন জেলা ও দায়রা জজ মো:মাসুদুর রহমান। বরিশাল জেলা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আশরাফ উদ্দিন। বরিশাল পারিবার আপিল আদালতের বিচারক রাফিয়া ইসলাম। ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল-আমিন।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন