বাকেরগঞ্জ উপজেলার তুলাতলা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গারুড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরসমদ্দী বালিগ্রাম এলাকার পূর্ব-দক্ষিণ পাড়ে লাশটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। আলতাফ সিকদারের বাড়ির অদূরে নদীর পানিতে লাশটি ভেসে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ সময় এসআই আহসান জানান, থানায় খবর পাওয়ার পর ওসির নির্দেশে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বায়েজিদ বাপ্পি, বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ । ৭:০৯ অপরাহ্ণ